বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

তানভীর ইসলাম প্রতিনিধি পাবনা

প্রকাশ: ১৯:২০, ৮ অক্টোবর ২০২৬

পাবনায় ২৫ কোটি বৃক্ষ রোপণ কর্মসূচির বাগান পরিদর্শন করেন বন সংরক্ষক 

পাবনায় ২৫ কোটি বৃক্ষ রোপণ কর্মসূচির বাগান পরিদর্শন করেন বন সংরক্ষক 

পাবনায় ২৫ কোটি বৃক্ষ রোপণ কর্মসূচির বাগান

৮ অক্টোবর বৃহস্পতিবার দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিশ্রুত পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষ রোপণ কর্মসূচির আওতায় পাবনা জেলায় সৃজিত ৩৫ কি.মি.বাগান পরিদর্শন করেছেন বন সংরক্ষক (প্রশাসন ও অর্থ) আরএসএম মনিরুল ইসলাম। 

এসময় বৃক্ষরোপণ পরিদর্শন কালে তিনি পাবনা সাথিয়া উপজেলার কাগেশ্বরী নদীর তীরে, সৃজিত বাগানটি ঘুরে দেখেন। নদীর তর সংরক্ষণ ও পরিবেশের ভারসাম্য রক্ষার লক্ষ্যে এই বাগানে বিভিন্ন প্রজাতির দেশি গাছের চারা রোপণ করা হয়। বাগানাের সার্বিক অবস্থা পর্যবেক্ষণ করে তিনি সন্তোষ প্রকাশ করেন। চারা গুলোর বৃদ্ধি ও রক্ষণাবেক্ষণের বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারিদের প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন এবং বাগানের নিয়মিত পরিচর্চা ও সুরক্ষা নিশ্চিত করার নির্দেশ দেন। 
এসময় বন সংরক্ষক আরএসএস মনিরুল ইসলাম আরও বলেন পরিবেশ রক্ষা, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষ রোপণ কর্মসূচি বাস্তবায়নের আওতায় বন বিভাগ বদ্ধ পরিকর। তিনি একার্যক্রমে স্থানীয় জনসাধারণের সক্রিয় অংশগ্রহণ ও সহযোগিতা কামনা করেন। 
পাবনা বন বিভাগের বিভাগীয় কর্মকর্তা কাজী আতিকুর রহমান বলেন কাগেস্বরী নদীর তীরে সৃজিত এই বাগান শুধু বৃক্ষ রোপণ কর্মসূচির অংশ নয়, এটি নদী ভাঙ্গন রোধ ও স্থানীয় পরিবেশ সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আমরা বিভিন্ন প্রজাতির দেশি গাছ রোপণ করেছি যাতে স্থানীয় আবহাওয়ায় চারা গুলো সহজে মানিয়ে নিতে পারে এবং জীব বৈচিত্র রক্ষা পায়।
তিনি আরও বলেন বৃক্ষ রোপণের পরে চারা গুলো নিয়মিত পরিচর্চা ও নিরাপত্তা নিশ্চিত করতে আমরা কাজ করছি। মাননীয় প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষ রোপণের প্রতিশ্রুতি বাস্তবায়নে পাবনা বন বিভাগ আন্তরিক ভাবে কাজ করে যাচ্ছে। এই কর্মসূচিতে স্থানীয় জনসাধারণের সহযোগিতা আমাদের সবচেয়ে বড় শক্তি।