বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩

পুঁজিবাজার থেকে আরও খবর

আর্থিক হিসাবে বড় সংশোধন ফের প্রকাশের নির্দেশ

সিনহা সিকিউরিটিজকে ডিএসইর কড়া বার্তা

আর্থিক হিসাবে বড় সংশোধন ফের প্রকাশের নির্দেশ

পুঁজিবাজারের সদস্যভুক্ত ব্রোকারেজ হাউস সিনহা সিকিউরিটিজ লিমিটেডের আর্থিক বিবরণী নিয়ে কঠোর অবস্থান নিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। প্রতিষ্ঠানটির ৩০ জুন ২০২৫ সমাপ্ত অর্থবছরের আর্থিক বিবরণীতে থাকা তুলনামূলক তথ্য সংশোধন করে আগের সময়ের তথ্যও সংশোধিত আকারে পুনঃপ্রকাশের নির্দেশ দিয়েছে স্টক এক্সচেঞ্জটি। শুধু হিসাব সংশোধন করেই দায় শেষ হচ্ছে না; সংশোধনের প্রতিটি বিষয়ের প্রকৃতি, কারণ, আর্থিক প্রভাব, সংশ্লিষ্ট দলিলপত্র এবং হিসাব সমন্বয়ের বিস্তারিত বিবরণও দাখিল করতে বলা হয়েছে।

বাজার মূলধন কমলো সাড়ে ৪ হাজার কোটি টাকা কমেছে সূচক-লেনদেন

বাজার মূলধন কমলো সাড়ে ৪ হাজার কোটি টাকা কমেছে সূচক-লেনদেন

গত সপ্তাহে দেশের পুঁজিবাজারে লেনদেন হওয়া পাঁচ কার্যদিবসের মধ্যে চার কার্যদিবসেই মূল্যসূচক কমেছে। এতে সপ্তাহের ব্যবধানে দাম কমার তালিকায় নাম লিখিয়েছে বেশি প্রতিষ্ঠান। এতে প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) বাজার মূলধন প্রায় সাড়ে চার হাজার কোটি টাকা কমে গেছে। সেইসঙ্গে কমেছে মূল্যসূচক। পাশাপাশি লেনদেনের পরিমাণও কমেছে।

উৎপাদনে ফিরল সিভিও পেট্রোকেমিক্যাল

নির্ধারিত সময়েই রক্ষণাবেক্ষণ শেষ

উৎপাদনে ফিরল সিভিও পেট্রোকেমিক্যাল

জরুরি রক্ষণাবেক্ষণ কার্যক্রম নির্ধারিত সময়ের মধ্যেই সফলভাবে সম্পন্ন করার পর পুনরায় নিয়মিত উৎপাদন ও পরিচালন কার্যক্রমে ফিরেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত সিভিও পেট্রোকেমিক্যাল রিফাইনারি লিমিটেড। কোম্পানিটির কারখানায় গত ৩০ সেপ্টেম্বর জরুরি রক্ষণাবেক্ষণ কাজ শেষ হয়েছে। এর পরদিন অর্থাৎ আজ থেকে কারখানায় নিয়মিত উৎপাদন কার্যক্রম পুনরায় শুরু হয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

পতনের বৃত্ত ভেঙে উত্থানে পুঁজিবাজার

পতনের বৃত্ত ভেঙে উত্থানে পুঁজিবাজার

টানা চার কার্যদিবস দরপতনের পর সপ্তাহের চতুর্থ কার্যদিবস গতকাল বুধবার দেশের পুঁজিবাজারে ঊর্ধ্বমুখিতার দেখা মিলেছে। প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং অন্য পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) দাম বাড়ার তালিকায় বেশিরভাগ প্রতিষ্ঠান নাম লেখানোর পাশাপাশি বেড়েছে সবকটি মূল্যসূচক। একই সঙ্গে ডিএসইতে বেড়েছে লেনদেনের পরিমাণ। এদিন ডিএসইতে লেনদেন শুরু হয় বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বাড়ার মাধ্যমে। ফলে লেনদেনের শুরুতেই সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যায়। লেনদেনের শেষ পর্যন্ত এ ধারা অব্যাহত থাকে। ফলে দাম বাড়ার তালিকা বড় হওয়ার পাশাপাশি সবকটি মূল্যসূচক বেড়েই দিনের লেনদেন শেষ হয়।

আইপিও প্রক্রিয়া সহজ করে ভালো কোম্পানি আনলেই পুঁজিবাজারে  গতি বাড়বে
আইপিও প্রক্রিয়া সহজ করে ভালো কোম্পানি আনলেই পুঁজিবাজারে গতি বাড়বে

পুঁজিবাজারকে গতিশীল করতে মানসম্পন্ন ও সম্ভাবনাময় কোম্পানিগুলোকে দ্রুত প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে তালিকাভুক্ত করার ওপর গুরুত্ব দিয়েছেন ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাবেক সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশনের (ডিবিএ) সাবেক সভাপতি আহমেদ রশিদ লালী। আইপিও প্রক্রিয়া সহজ করার বিষয়ে তিনি এসব পরামর্শ দেন।

সংকট কাটাতে ৩,৫০০ কোটি টাকার বন্ড ছাড়ছে পাঁচ ব্যাংক
সংকট কাটাতে ৩,৫০০ কোটি টাকার বন্ড ছাড়ছে পাঁচ ব্যাংক

খেলাপি ঋণ বৃদ্ধি, মূলধন ঘাটতি এবং ঝুঁকিভিত্তিক সম্পদের চাপের মধ্যে ব্যাংক খাতের কয়েকটি প্রতিষ্ঠান নিজেদের আর্থিক ভিত্তি শক্তিশালী করতে বন্ডের মাধ্যমে নতুন করে অর্থ সংগ্রহের উদ্যোগ নিয়েছে। এর অংশ হিসেবে পাঁচ ব্যাংককে মোট ৩ হাজার ৫০০ কোটি টাকার বন্ড ইস্যুর অনুমোদন দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

টানা চার কার্যদিবস পতনে পুঁজিবাজার, লেনদেন কমে ৬০০ কোটির ঘরে

টানা চার কার্যদিবস পতনে পুঁজিবাজার, লেনদেন কমে ৬০০ কোটির ঘরে

​​​​​​​টানা দরপতনের বৃত্তে আটকে গেছে দেশের পুঁজিবাজার। সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং অন্য পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) দাম কমার তালিকায় নাম লিখিয়েছে বেশিরভাগ প্রতিষ্ঠান। ফলে কমেছে সূচক।

মশিহর সিকিউরিটিজের ১২২ বিনিয়োগকারী পেলেন ৩ কোটি ২১ লাখ টাকা

মশিহর সিকিউরিটিজের ১২২ বিনিয়োগকারী পেলেন ৩ কোটি ২১ লাখ টাকা

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নির্দেশনা এবং ইনভেস্টমেন্ট প্রোটেকশন ফান্ডের (আইপিএফ) আওতায় ঢাকা স্টক এক্সচেঞ্জ পিএলসির (ডিএসই) ট্রেকহোল্ডার প্রতিষ্ঠান মশিহর সিকিউরিটিজ লিমিটেডের বিনিয়োগকারীদের যাচাইকৃত প্রাপ্য অর্থ ফেরত প্রদানের কার্যক্রমের অংশ হিসেবে চেক বিতরণ শুরু করা হয়েছে। এরই ধারাবাহিকতায় চেক বিতরণের প্রথম দিনে ২৯ সেপ্টেম্বর মোট ১২২ বিনিয়োগকারীর মধ্যে ৩ কোটি ২১ লাখ ৫৭ হাজার টাকার  চেক সুষ্ঠু ও নির্বিঘ্নভাবে বিতরণ করা হয়।

এটিসি শরিয়াহ ফান্ডে কারসাজির অভিযোগ

তিন বছরের কার্যক্রমে বিএসইসির তদন্ত

এটিসি শরিয়াহ ফান্ডে কারসাজির অভিযোগ

বিনিয়োগ বিধিমালা পরিপালন, পোর্টফোলিও ব্যবস্থাপনা, লেনদেনের ধরন ও ফান্ডের অর্থ ব্যবহারে অনিয়মের অভিযোগে বে-মেয়াদি এটিসি শরিয়াহ ইউনিট ফান্ডের প্রায় তিন বছরের কার্যক্রম বিশেষ তদন্তের আওতায় এনেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। ফান্ডটির বিরুদ্ধে অকার্যকর ও ক্ষতিগ্রস্ত বিনিয়োগ, সম্ভাব্য বাজার কারসাজি, অস্বাভাবিক ও চক্রাকার লেনদেন, স্ব-লেনদেন, দালালি কমিশনে অনিয়ম এবং সংশ্লিষ্ট পক্ষকে ফান্ডের অর্থ থেকে অনিয়মতান্ত্রিকভাবে অর্থ দেওয়ার মতো অভিযোগ উঠেছে। এসব অভিযোগের সত্যতা যাচাই করতেই তদন্তের নির্দেশ দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা।

৫০০ কোটি টাকার রিডিমেবল প্রেফারেন্স শেয়ার ছাড়বে অ্যাপেক্স ফুটওয়্যার

৫০০ কোটি টাকার রিডিমেবল প্রেফারেন্স শেয়ার ছাড়বে অ্যাপেক্স ফুটওয়্যার

বিদ্যমান ঋণ পুনঃঅর্থায়ন (রিফাইন্যান্স) করার লক্ষ্যে সর্বোচ্চ ৫০০ কোটি টাকার রিডিমেবল প্রেফারেন্স শেয়ার ইস্যু করার সিদ্ধান্ত নিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ট্যানারি খাতের কোম্পানি অ্যাপেক্স ফুটওয়্যার পিএলসি। কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

পুঁজিবাজারে সূচকের বড় পতন, কমেছে লেনদেন

পুঁজিবাজারে সূচকের বড় পতন, কমেছে লেনদেন

ফের দরপতনের বৃত্তে আটকে গেছে দেশের পুঁজিবাজার। সপ্তাহের প্রথম কার্যদিবস গতকাল রোববার প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং অন্য পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) দাম কমার তালিকায় নাম লিখিয়েছে অধিকসংখ্যক প্রতিষ্ঠান। ফলে সূচকের বড় পতন হয়েছে। একই সঙ্গে ডিএসইতে কমেছে লেনদেনের পরিমাণ। এর আগে গত সপ্তাহে টানা দুই কার্যদিবস দরপতনের পর গত বুধবার ঊর্ধ্বমুখী হয় পুঁজিবাজার। পাশাপাশি লেনদেন বেড়ে ৮০০ কোটি টাকা ছাড়িয়ে যায়। তবে সপ্তাহের শেষ কার্যদিবস গত বৃহস্পতিবার আবার দরপতন হয়।