‘ওরা ভুয়া, ওরা ভুয়া’ স্লোগানটি শুধু কয়েকজন শ্রমিকনেতার বিরুদ্ধে ক্ষোভের বহিঃপ্রকাশ ছিল, নাকি ফতুল্লার শ্রমিক আন্দোলনের ভেতরে জমে থাকা গভীর অসন্তোষের বিস্ফোরণ? ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে শ্রমিকদের মাঠে নামার আহ্বান জানিয়েছিলেন যেসব নেতা, তাদেরই ধাওয়া করে এলাকা ছাড়তে বাধ্য করেছেন আন্দোলনকারীদের একটি অংশ। শ্রমিকনেতা হাফিজুল ইসলাম, সেলিম মাহবুবসহ কয়েকজনের বিরুদ্ধে প্রকাশ্যে স্লোগান, পরে ধাওয়া। পরিস্থিতি বেগতিক দেখে ঘটনাস্থল থেকে সরে যান তারা। শ্রমিকদের এই আচরণে আন্দোলনের নেতৃত্ব নিয়ে নতুন করে প্রশ্ন দেখা দিয়েছে।