সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১ অগ্রাহায়ণ ১৪৩৩

​​​​​​​নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২২:১২, ১৬ নভেম্বর ২০২৬

ভ্যাট আদায়ে আগের কয়েক বছরের রেকর্ড ভাঙল এনবিআর

ভ্যাট আদায়ে আগের কয়েক বছরের রেকর্ড ভাঙল এনবিআর

ছবি সংগৃহীত

চলতি ২০২৬-২৭ অর্থবছরের অক্টোবর মাসে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) বৃহৎ করদাতা ইউনিট (এলটিইউ) মূল্য সংযোজন কর (ভ্যাট) বাবদ রেকর্ড পরিমাণ রাজস্ব আদায় করেছে। মাসটিতে সংস্থাটি ৮ হাজার ৫২৬ কোটি ২৯ লাখ টাকা রাজস্ব আদায় করা হয়েছে, যা গত কয়েক বছরের একই মাসের আদায়ের তুলনায় সর্বোচ্চ।

গতকাল সোমবার এক প্রেস বিজ্ঞপ্তিতে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এ তথ্য জানায়।

সংস্থাটি জানায়, ২০২৫-২৬ অর্থবছরের অক্টোবর মাসে রাজস্ব আদায়ের পরিমাণ ছিল ৬ হাজার ৩৪০ কোটি ৫৭ লাখ টাকা। সে হিসাবে চলতি অর্থবছরের একই মাসে আদায় বেড়েছে ২ হাজার ১৮৫ কোটি ৭২ লাখ টাকা। প্রবৃদ্ধি হয়েছে ৩৪ দশমিক ৪৭ শতাংশ। তবে অক্টোবর পর্যন্ত রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা অর্জন করতে পারেনি সংস্থাটি। এ সময়ের লক্ষ্যমাত্রা ছিল ১০ হাজার ৬৮৮ কোটি ৫৩ লাখ টাকা। ফলে লক্ষ্যমাত্রার তুলনায় আদায় কম হয়েছে ২ হাজার ১৬২ কোটি ২৪ লাখ টাকা।

এলটিইউ ভ্যাটের তথ্য পর্যালোচনায় দেখা যায়, ২০২২-২৩ অর্থবছরের অক্টোবর মাসে রাজস্ব আদায় হয়েছিল ৩ হাজার ৭৪৬ কোটি ২৫ লাখ টাকা। ২০২৩-২৪ অর্থবছরের একই মাসে আদায় হয় ৫ হাজার ২৫২ কোটি ৮১ লাখ টাকা এবং ২০২৪-২৫ অর্থবছরের অক্টোবরে আদায় হয়েছিল ৫ হাজার ৫৯১ কোটি ৩ লাখ টাকা।

অন্যদিকে চলতি ২০২৬-২৭ অর্থবছরের আগের মাসগুলোতে রাজস্ব আদায়ে ৩০ শতাংশের বেশি ঋণাত্মক প্রবৃদ্ধি ছিল। এমন পরিস্থিতিতে অক্টোবর মাসে ৩৪ দশমিক ৪৭ শতাংশ প্রবৃদ্ধি নিয়ে রাজস্ব আদায় আগের কয়েক বছরের একই মাসের রেকর্ড ছাড়িয়েছে।