আজকের সকালটি কি অন্যরকম? আজকের দিনটি কি আলাদা! ভাদ্র মাসের প্রথম দিন, তবে সেটা তো বছর ঘুরে আসেই। কিন্তু এমন দিন কবে এসেছে বাংলাদেশের ক্রিকেটে! কেউ যা ভাবতে পারেনি, কারও কল্পনার সীমায় যা ছিল না, সেটিই বাস্তবে রূপ দিয়েছে বাংলাদেশ। অস্ট্রেলিয়ায় গিয়ে সাড়ে তিন দিনেই দাপুটে জয়। স্বপ্নরাও বুঝি এতটা সুন্দর হয় না, রূপকথাও হয় না এতটা রূপকথাময়!