শেষ পাতা থেকে আরও খবর
ভ্যালমন্ট ফ্যাশনসের পাঁচ ‘ভূতুড়ে রপ্তানি’ চালান আটক
কনটেইনারে পণ্য নেই, কাগজে রপ্তানি সাড়ে ৫ কোটি টাকা
কাগজে রপ্তানি হয়েছে প্রায় সাড়ে পাঁচ কোটি টাকার তৈরি পোশাক। এনবিআরের কেন্দ্রীয় সার্ভার ‘অ্যাসাইকুডা ওয়ার্ল্ড’-এ নিবন্ধিত হয়েছে পাঁচটি রপ্তানি চালান। বিল অব এক্সপোর্টে দেখানো হয়েছে ১ লাখ ২১ হাজার ১৭৫ কেজি বা প্রায় ১২১ টন পণ্য। অথচ যে আইসিডি ডিপো থেকে এসব পণ্য বিদেশে পাড়ি জমানোর কথা, সেখানে গিয়ে মিলল এক অন্য বাস্তবতা—কনটেইনার কিংবা ডিপো চত্বরে তৈরি পোশাকের কোনো অস্তিত্ব নেই, আছে কেবলই এক টুকরো শূন্যতা।
ডিএসইকে অস্বাভাবিক দরবৃদ্ধির ব্যাখ্যা দেয়নি তুং হাই নিটিং
কারখানায় দীর্ঘদিন ধরে উৎপাদন বন্ধ, ধারাবাহিক লোকসান, ঋণাত্মক শেয়ারপ্রতি নিট সম্কদ মূল্য (এনএভিপিএস), পুঞ্জীভূত লোকসান এবং বিনিয়োগকারীদের লভ্যাংশ না দেওয়ার মতো একাধিক নেতিবাচক সূচকের মধ্যে রয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত তুং হাই নিটিং অ্যান্ড ডাইং লিমিটেড। কোম্কানিটির ব্যবসায়িক ও আর্থিক পরিস্থিতি নাজুক হলেও সাম্ক্রতিক সময়ে এর শেয়ারদরে দেখা দিয়েছে অস্বাভাবিক উত্থান। বিষয়টি ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) নজরে আসার পর কোম্কানির কাছে দরবৃদ্ধির কারণ জানতে চিঠি দেওয়া হলেও তুং হাই নিটিং কর্তৃপক্ষ কোনো ব্যাখ্যা দেয়নি।
অর্থনৈতিক পুনরুদ্ধারে সমন্বিত সংস্কার প্যাকেজ গ্রহণের সুপারিশ সিপিডির
বাংলাদেশের অর্থনীতিকে পুনরুদ্ধারের পথে দৃঢ়ভাবে এগিয়ে নিতে সরকারকে জরুরি ভিত্তিতে সমন্বিত ও সুসংহত সংস্কার প্যাকেজ গ্রহণ, বাস্তবভিত্তিক মূল বাজেট প্রণয়ন এবং প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধির সুপারিশ করেছে সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)। গতকাল সোমবার রাজধানীতে সিপিডি কার্যালয়ে আয়োজিত এক মিডিয়া সংলাপে ‘সরকারের ছয় মাস: কার্যক্রমের পর্যালোচনা’ শীর্ষক এক কর্মদক্ষতা মূল্যায়ন উপস্থাপন করা হয়।
মেরামতে অবহেলা ও অদক্ষতা
যান্ত্রিক বিভাগের খামখেয়ালিতেই প্রতিবছর ডুবছে রেলওয়ে
প্রতিনিয়ত শিডিউল বিপর্যয়, মাঝপথে ইঞ্জিন বিকল আর শত শত কোটি টাকার লোকসান—বাংলাদেশ রেলওয়ের এই নিত্যদিনের সংকটের নেপথ্যে উঠে এসেছে যান্ত্রিক বিভাগের চরম গাফিলতি ও অদক্ষতা। সঠিক রক্ষণাবেক্ষণের অভাব এবং নিম্নমানের ইঞ্জিন মেরামতের কারণে প্রতিবছরই রেল খাত বড় ধরনের ক্ষতির মুখে পড়ছে। নতুন ইঞ্জিন কেনায় হাজার কোটি টাকা ঢালা হলেও, যান্ত্রিক বিভাগের অদক্ষতার কারণে পুরোনো বা হালকা ত্রুটি থাকা ইঞ্জিনগুলোও দ্রুত অচল হয়ে পড়ছে। নিয়মিত তদারকি ও অভিজ্ঞতার ঘাটতির চরম খেসারত দিতে হচ্ছে সাধারণ যাত্রীদের, আর ক্রমাগত ধসের দিকে ধাবিত হচ্ছে রাষ্ট্রীয় এই পরিবহন সংস্থা।
২০৩১ সালের মধ্যে ৭ বিলিয়ন ডলারের অলংকার রপ্তানির লক্ষ্য
দেশের জুয়েলারি খাতকে আধুনিক ও রপ্তানিমুখী শিল্পে রূপান্তর করে ২০৩০-৩১ সালের মধ্যে সোনা ও হীরার অলংকার রপ্তানি থেকে ৭ বিলিয়ন মার্কিন ডলার আয় করতে চায় বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এ খাতকে দেশের দ্বিতীয় বৃহত্তম বৈদেশিক মুদ্রা অর্জনকারী খাতে পরিণত করারও লক্ষ্য সংগঠনটির।
বাংলা কিউআরে লেনদেন ১১০ কোটি টাকা ছাড়াল
বাংলাদেশে একক কিউআর বা ‘এক দেশ এক কিউআর’ ব্যবস্থা চালুর পর বাংলা কিউআরের মাধ্যমে ডিজিটাল লেনদেনে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি দেখা দিয়েছে। চলতি বছরের ১ জুলাই থেকে বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যাংকের নিজস্ব বা প্রোপ্রাইটরি কিউআর কোডের পরিবর্তে একক বাংলা কিউআর ব্যবহার বাধ্যতামূলক করার পর অল্প সময়ের মধ্যেই এই প্ল্যাটফর্মে লেনদেনের পরিমাণ কয়েকগুণ বেড়েছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, জুলাইয়ের শুরুতে যেখানে বাংলা কিউআরের মাধ্যমে দৈনিক গড়ে প্রায় ৩৭ কোটি ৩৩ লাখ টাকার লেনদেন হতো, সেখানে গত সপ্তাহে দৈনিক গড় লেনদেনের আর্থিক মূল্য বেড়ে ১১০ কোটি ৩৮ লাখ টাকায় পৌঁছেছে।
‘২০০টি ব্রডগেজ প্যাসেঞ্জার ক্যারেজ সংগ্রহ’
প্রকল্পে ১ হাজার ১১৯ কোটি টাকা লুটপাটের পরিকল্পনা
বাংলাদেশ রেলওয়ের সেবার মান বাড়াতে নেওয়া ‘২০০টি ব্রডগেজ (বিজি) প্যাসেঞ্জার ক্যারেজ সংগ্রহ’ প্রকল্পে চরম ধীরগতি ও কেনাকাটায় হরিলুট করার পরিকল্পনার অভিযোগ উঠেছে। প্রকল্পের ডিপিপিতে কেনাকানার জন্য যে বাজেট বরাদ্দ ধরা হয়েছে। এবং যে সকল তথ্য প্রমাণ সেগুলোর ভিত্তিতে বলা যায় এই প্রকল্পে অতিরিক্ত ১ হাজার ১১৯ কোটি ৩১ লাখ টাকা বেশি বরাদ্দ ধরা হয়েছে। প্রকল্পের ডিপিপির যে নথি সেটার স্বাভাবিক ব্যয় হিসাবের চেয়ে শতগুণ বেশি। এটি এখন পর্যন্ত কোনো চুরি নয়; বরং এমন একটি সুযোগ তৈরি করা যেখানে রেলের বিশাল অংকের অর্থ আত্মসাৎ হতে পারে বলে মন্তব্য করেছেন রেলের বিশেষজ্ঞরা।
কদমরসুল সেতু: রেলওয়ের জমি ২০ দিনে হস্তান্তরের তাগাদা
নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীর ওপর নির্মাণাধীন কদমরসুল সেতুর কাজ নির্ধারিত সময়ে শেষ করা নিয়ে নতুন করে জটিলতা দেখা দিয়েছে। সেতু নির্মাণের জন্য বাংলাদেশ রেলওয়ের মালিকানাধীন প্রয়োজনীয় জমি এখনো পুরোপুরি হস্তান্তর না হওয়ায় প্রকল্পের পরবর্তী কাজ ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এ অবস্থায় নির্মাণকাজের ধারাবাহিকতা বজায় রাখতে ২০ দিনের মধ্যে চাহিত জমির দখল বুঝিয়ে দেওয়ার জন্য বাংলাদেশ রেলওয়েকে তাগাদা দিয়েছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)।
জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবে নতুন কমিশন : দুদক চেয়ারম্যান
দুর্নীতি দমন কমিশনের (দুদক) ভাবমূর্তি ফিরিয়ে আনার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন সংস্থাটির নতুন চেয়ারম্যান বিচারপতি একেএম আসাদুজ্জামান। তিনি বলেন, কোনো চাপের মধ্যে না থেকে জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবে নতুন কমিশন। আমরা কাজ করা শুরু করে দিয়েছি। ইনশাআল্লাহ আগামী দিনে ভালো ফলাফল নিয়ে আসতে পারব।
মহাসংকটে জাতীয় গ্রিড
মহেশখালীতে ফের এলএনজি বিপর্যয়
শিডিউল বিপর্যয় আর আন্তর্জাতিক বাজার থেকে সময়মতো জাহাজ না পৌঁছানোর মাশুল গুনতে হচ্ছে দেশের গ্যাস খাতকে। কক্সবাজারের মহেশখালীতে এক্সিলারেট এনার্জির ভাসমান এলএনজি টার্মিনালটি পুরোপুরি বন্ধ হয়ে গেছে। গতকাল বুধবার দুপুরে টার্মিনালটির চাকা থমকে যাওয়ায় জাতীয় গ্রিডে এলএনজি সরবরাহ এক ধাক্কায় ৬৫০ মিলিয়ন থেকে কমে মাত্র ৫৫০ মিলিয়ন ঘনফুটে নেমে এসেছে। গত ২১ জুলাই থেকে চলা টানা গ্যাস-সংকট এই নতুন ধাক্কায় এখন ভয়াবহ রূপ নিচ্ছে।
ঢাকা ডিভিশনে রেল চলাচল ঝুঁকিতে
৪৬টি ট্রাকশন মোটর ঘাটতি নিয়েই ছুটছে ইঞ্জিন
ঢাকা ডিভিশনে লোকোমোটিভের (রেল ইঞ্জিন) মারাত্মক যান্ত্রিক সংকট দেখা দিয়েছে। প্রয়োজনীয় ৪৬টি ট্রাকশন মোটর ঘাটতি নিয়েই প্রতিনিয়ত ঝুঁকি সামলে চালাতে হচ্ছে ট্রেন। এ বিষয়ে জরুরি প্রতিকার ও লোকোমোটিভ মেরামতের জন্য রেল ভবনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে একাধিকবার লিখিত আবেদন জানানো হলেও এখন পর্যন্ত মেলেনি কোনো কার্যকর সুরাহা।
কৃষি ও পল্লিঋণ বিতরণের লক্ষ্য ৬০ হাজার কোটি টাকা
চলতি ২০২৬-২৭ অর্থবছরে কৃষি ও পল্লিঋণ বিতরণের লক্ষ্যমাত্রা ৬০ হাজার কোটি টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক। গত অর্থবছরে এ খাতে ঋণ বিতরণের লক্ষ্য ছিল ৩৯ হাজার কোটি টাকা। সে হিসাবে এবার লক্ষ্যমাত্রা বেড়েছে ৫৩ দশমিক ৮৫ শতাংশ।














