রোববার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রাহায়ণ ১৪৩৩

না.গঞ্জসহ সারা দেশে গার্মেন্ট শিল্পে বড় বিপর্যয়ের শঙ্কা

না.গঞ্জসহ সারা দেশে গার্মেন্ট শিল্পে বড় বিপর্যয়ের শঙ্কা

​​​​​​​ঘুরেফিরে ষড়যন্ত্রকারীরাই সফল হতে চলেছে। অবশেষে অচলাবস্থা তৈরি হতে যাচ্ছে গার্মেন্ট শিল্পে। এমনিতেই নানা সমস্যা, অস্তিত্ব টিকিয়ে রাখার সংকট—এর মধ্যে বেতন বাড়ানোর দাবি যেন মড়ার ওপর খাঁড়ার ঘা। কারখানা চালু থাকবে, নাকি বন্ধ হয়ে যাবে, কাজ থাকবে, নাকি বেকার হয়ে পড়বেন লাখ লাখ শ্রমিক—এমন অনিশ্চয়তার মুখে দাঁড়িয়েছে দেশের তৈরি পোশাকশিল্প। শ্রমিক অসন্তোষ, কর্মবিরতি, বিক্ষোভ ও কারখানায় ভাঙচুরের ঘটনা অব্যাহত থাকলে কঠোর সিদ্ধান্ত নেওয়ার পথে হাঁটছেন মালিকরা। শ্রমিকরা কাজে যোগ না দিলে এবং উৎপাদন পরিস্থিতি স্বাভাবিক না হলে ‘বাংলাদেশ শ্রম আইন ২০০৬’-এর ১৩(১) ধারা অনুযায়ী কারখানা বন্ধের সিদ্ধান্ত নিতে পারেন তারা।

\