বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রাহায়ণ ১৪৩৩

মহম্মদপুর মাগুরা প্রতিনিধি

প্রকাশ: ১৬:৪১, ১৯ নভেম্বর ২০২৬

মহম্মদপুরে নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য সৃষ্টি ও আগুন সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিবাদ মিছিল

মহম্মদপুরে নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য সৃষ্টি ও আগুন সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিবাদ মিছিল

প্রতিবাদ মিছিল

মাগুরা জেলার মহম্মদপুরের আওয়ামী লীগের নৈরাজ্য সৃষ্টি ও আগুন সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিবাদ মিছিল করা হয়েছে আমরা জুলাই সংগঠন এর নেতৃত্বে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর ) বেলা ১১ টার সময় মহম্মদপুরে আওয়ামী লীগের আগুন সন্ত্রাসের বিরুদ্ধে এক প্রতিবাদ মিছিল বের করা হয় , আমরা জুলাই সংগঠন এর বিভিন্ন নেতৃবৃন্দর উপস্থিতে । এ সময় উপস্থিত ছিলেন মাগুরা জেলা আমরা জুলাই যোদ্ধা সংগঠন এর সাধারণ সম্পাদক মোঃ আশরাফুল ইসলাম, জুলাই যোদ্ধা খায়রুল ইসলাম, শামিম শিকদার, পিয়াল হাসান,রতন,এম এম কারিম ,পলাশ ,নুর ইসলাম প্রমুখ।

মিছিলটি জুলাই শহীদ আহাদ ও জুলাই শহীদ সুমন চত্বর থেকে শুরু করে মহম্মদপুর উপজেলার সামনে ও বাজারের বিভিন্ন স্থানে প্রদক্ষিণ করে জুলাই শহীদ আহাদ ও জুলাই শহীদ সুমন চত্বরের সামনে মিছিলটির সমাপ্তি করা হয়।

জুলাই যোদ্ধারা বলেন, ২৪ এর ফ্যাসিস্ট খুনি হাসিনাকে বাংলাদেশে আর ফিরে আসতে দেওয়া হবে না এবং খুনি হাসিনার দোসররা দেশের শান্তি শৃঙ্খলা নষ্ট করতে চাইলে তাঁর দাঁতভাঙা জবাব দেওয়া হবে। বক্তারা আরও বলেন বাংলাদেশে আর কখনো ফ্যাসিস্ট তৈরি হতে দেওয়া হবে না।