বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রাহায়ণ ১৪৩৩

শেয়ার বিজ ডেস্ক

প্রকাশ: ১৫:০৭, ১৮ নভেম্বর ২০২৬ | আপডেট: ১৫:০৮, ১৮ নভেম্বর ২০২৬

ব্লুস্কাই হেলথে ৩০% পর্যন্ত ছাড় পাবেন মিডল্যান্ড ব্যাংকের কার্ডধারীরা

ব্লুস্কাই হেলথে ৩০% পর্যন্ত ছাড় পাবেন মিডল্যান্ড ব্যাংকের কার্ডধারীরা

ব্লুস্কাই হেলথে ৩০% পর্যন্ত ছাড় পাবেন মিডল্যান্ড ব্যাংকের কার্ডধারীরা

মিডল্যান্ড ব্যাংক পিএলসি ব্লুস্কাই হেলথ লিমিটেডের সঙ্গে একটি সমঝোতা স্মারক সই করেছে। সোমবার (১৬ নভেম্বর)  ব্যাংকের প্রধান কার্যালয়ে এই সই হয়।

মিডল্যান্ড ব্যাংক পিএলসির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও সিটিও মো. নাজমুল হুদা সরকার এবং ব্লুস্কাই হেলথ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. হাবিবুর রহমান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে সই করেন।

এই চুক্তির আওতায় মিডল্যান্ড ব্যাংকের সব ডেবিট, ক্রেডিট ও প্রিপেইড কার্ডধারীরা ঢাকার মহাখালী টিবি গেটের কাছে অবস্থিত আধুনিক বেসরকারি ডায়াগনস্টিক ও মেডিকেল কনসালটেন্সি সেন্টার ব্লুস্কাই হেলথ লিমিটেড থেকে ইনডোর রোগীদের প্যাথলজি, রেডিওলজি ও ইমেজিং সেবায় সর্বোচ্চ ৩০ শতাংশ এবং আউটডোর রোগীদের একই সেবায় ২০ শতাংশ পর্যন্ত মূল্যছাড় উপভোগ করবেন।

চুক্তি সই অনুষ্ঠানে মিডল্যান্ড ব্যাংকের কার্ডস বিভাগের প্রধান মো. আবেদ-উর-রহমান, জনসংযোগ বিভাগের প্রধান ও আরডিডির কো-অর্ডিনেটর মো. রাশাদুল আনোয়ার, সিনিয়র এক্সিকিউটিভ অফিসার সজল আহমেদ এবং ব্লুস্কাই হেলথ লিমিটেডের করপোরেট সেলস বিভাগের প্রধান কে. এম. আতওয়ার হোসেনসহ উভয় প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।