রোববার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রাহায়ণ ১৪৩৩

ওয়েব কোটসের পর্ষদের দায় খতিয়ে দেখছে বিএসইসি

ওয়েব কোটসের পর্ষদের দায় খতিয়ে দেখছে বিএসইসি

পুঁজিবাজারের এসএমই প্ল্যাটফর্মে তালিকাভুক্ত ওয়েব কোটস পিএলসির কোয়ালিফাইড ইনভেস্টর অফারিংয়ের (কিউআইও) মাধ্যমে সংগৃহীত অর্থের ব্যবহার নিয়ে অনুসন্ধানে নেমেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। বিনিয়োগকারীদের কাছ থেকে উত্তোলিত অর্থ প্রসপেক্টাসে উল্লেখিত খাতে ব্যয় করা হয়েছে কি না, অর্থের লেনদেনে কারা জড়িত এবং অনুমোদিত উদ্দেশ্যের বাইরে কোনো অর্থ ব্যবহার হয়েছে কি না, তা খতিয়ে দেখবে নিয়ন্ত্রক সংস্থাটি। একই সঙ্গে অর্থ ব্যবহারে অনিয়ম বা সিকিউরিটিজ আইন লঙ্ঘনের ঘটনা পাওয়া গেলে কোম্পানিটির পরিচালনা পর্ষদ, ব্যবস্থাপনা পরিচালকসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের দায় নির্ধারণ করা হবে। অর্থাৎ শুধু কোম্পানির আর্থিক নথি পর্যালোচনাতেই সীমাবদ্ধ থাকছে না বিএসইসির উদ্যোগ; কিউআইওর অর্থ সংগ্রহ থেকে শুরু করে ব্যয় ও লেনদেনের সঙ্গে যুক্ত ব্যক্তিদের ভূমিকাও অনুসন্ধানের আওতায় আনা হচ্ছে।

ফার্মা এইডসের লভ্যাংশ বেড়ে ৩৫ শতাংশ

ফার্মা এইডসের লভ্যাংশ বেড়ে ৩৫ শতাংশ

পুঁজিবাজারে তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি ফার্মা এইডস লিমিটেড ২০২৫-২৬ অর্থবছরের ব্যবসায় শেয়ারহোল্ডারদের জন্য ৩৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। আগের অর্থবছরে কোম্পানিটি ৩০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল। সে হিসাবে এক বছরের ব্যবধানে কোম্পানিটির লভ্যাংশের হার বেড়েছে পাঁচ শতাংশীয় পয়েন্ট। একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) এবং শেয়ারপ্রতি নিট সম্পদমূল্যেও (এনএভিপিএস) উল্লেখযোগ্য বৃদ্ধি দেখা গেছে। ফলে মুনাফা ও সম্পদমূল্যের উন্নতির পাশাপাশি শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ বাড়ানোর সিদ্ধান্ত কোম্পানিটির আর্থিক ফলাফলকে নতুন করে আলোচনায় এনেছে।

\