বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩

প্রথম পাতা থেকে আরও খবর

৬,৯৬,৮৫৯ টাকার  প্রকল্প অনুমোদন

৬,৯৬,৮৫৯ টাকার  প্রকল্প অনুমোদন

দেশের দীর্ঘমেয়াদি পানি নিরাপত্তা নিশ্চিতকরণ, জলাবদ্ধতা দূরীকরণ এবং সেচ সুবিধা বাড়াতে দেশব্যাপী খাল, ছোট নদী ও জলাশয় খনন ও পুনঃখননের বড় উদ্যোগ নিয়েছে সরকার। সম্পূর্ণ সরকারি (জিওবি) অর্থায়নে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (বাপাউবো) কর্তৃক প্রস্তাবিত এই প্রকল্পের প্রাক্কলিত ব্যয় নির্ধারণ করা হয়েছে ৬ লাখ ৯৬ হাজার ৮৫৯ টাকা। ২০২৬ সালের সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এই প্রকল্পটির বাস্তবায়নকাল জুন ২০৩০ পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।

বাড়ল বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন কমিটির ভাতা

সিবিএ বৈঠকে সম্মানী এক হাজার টাকা

বাড়ল বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন কমিটির ভাতা

বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন কমিটি, নিয়োগসংক্রান্ত কার্যক্রম, পরীক্ষা এবং বিশেষ দায়িত্বে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারীদের সম্মানীর হার বাড়ানো হয়েছে। একই সঙ্গে কেন্দ্রীয় ব্যাংকের কর্মীদের প্রতিনিধিত্বকারী কালেকটিভ বার্গেনিং এজেন্টের (সিবিএ) সঙ্গে অনুষ্ঠিত যৌথ দরকষাকষি সভায় অংশগ্রহণকারী সদস্যদের সম্মানীও পুনর্নির্ধারণ করা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সিবিএর সঙ্গে যৌথ দরকষাকষি আলোচনা সভায় অংশ নেওয়া প্রত্যেক সদস্য এখন থেকে দৈনিক এক হাজার টাকা করে সম্মানী পাবেন। অন্যদিকে নিয়োগসংক্রান্ত কাজে সহযোগিতা করা কর্মচারীদের সম্মানী দ্বিগুণ করে ১ হাজার ৫০০ টাকা করা হয়েছে।

আমরা নেটওয়ার্কস পুঁজিবাজারের অর্থ নিল ১৪৯ কোটি টাকা 

মুনাফা গেল তলানিতে

আমরা নেটওয়ার্কস পুঁজিবাজারের অর্থ নিল ১৪৯ কোটি টাকা 

তথ্যপ্রযুক্তি (আইটি) খাত বিশ্বজুড়ে দ্রুত সম্প্রসারিত হচ্ছে। কৃত্রিম বুদ্ধিমত্তা, ক্লাউড কম্পিউটিং, ডেটা সেন্টার, সাইবার নিরাপত্তা ও ডিজিটাল সেবার বিস্তারের কারণে এ খাতের ব্যবসার পরিধি প্রতিনিয়ত বাড়ছে। বাংলাদেশেও ডিজিটাল রূপান্তরের সঙ্গে আইটি ও আইটি-সক্ষম সেবার চাহিদা বাড়ছে। তবে এই বৈশ্বিক ও স্থানীয় প্রবৃদ্ধির বিপরীতে দেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত আমরা নেটওয়ার্কসের আর্থিক পারফরম্যান্সে দেখা যাচ্ছে ভিন্ন চিত্র।

৯ মাসে আমরা টেকনোলজিসের লোকসান বেড়েছে ৯০ শতাংশ

৯ মাসে আমরা টেকনোলজিসের লোকসান বেড়েছে ৯০ শতাংশ

পুঁজিবাজারে তালিকাভুক্ত তথ্যপ্রযুক্তি খাতের কোম্পানি আমরা টেকনোলজিস লিমিটেডের আর্থিক পরিস্থিতিতে বড় ধরনের চাপ তৈরি হয়েছে। ২০২৫-২৬ অর্থবছরের প্রথম ৯ মাসে (জুলাই-মার্চ) কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান আগের বছরের একই সময়ের তুলনায় প্রায় ৯০ শতাংশ বেড়েছে। একই সঙ্গে চলতি অর্থবছরের তৃতীয় প্রান্তিকেও লোকসান বেড়েছে প্রায় দ্বিগুণ।

তিন মাসেও মেলেনি ক্ষতিপূরণের টাকা

আদ্-দ্বীন হাসপাতালে ছয় শিশুর মৃত্যু 

তিন মাসেও মেলেনি ক্ষতিপূরণের টাকা

‘সেবাই ধর্ম’ এমন স্লোগান পুঁজি করেই ব্যবসা করছে আদ্-দ্বীন হাসপাতাল। এই ধর্মকে পুজি করেই অধর্মের কাজ করছে তারা। হাসপাতালের লাইসেন্স ফিরে  পেয়েই চোখ পাল্টি দেয় আদ্-দ্বীন  হাসপাতাল আইসিইউতে অবহেলাজনিত কারণে মৃত ছয় নবজাতকের পরিবারের সঙ্গে। প্রতিশ্রুত জনপ্রতি ৮০ লাখ টাকার মধ্যে ১০ লাখ দিয়েই তারা আর কোনো টাকা দিচ্ছে না, শুধু তালবাহানা করছে।

লভ্যাংশ আটকে আফতাব অটোর পর্ষদে ১ কোটি ৩৫ লাখ টাকা জরিমানা
লভ্যাংশ আটকে আফতাব অটোর পর্ষদে ১ কোটি ৩৫ লাখ টাকা জরিমানা

শেয়ারহোল্ডারদের অনুমোদিত লভ্যাংশ নির্ধারিত সময়ে পরিশোধ না করায় শাস্তির মুখে পড়েছে প্রকৌশল খাতের তালিকাভুক্ত কোম্পানি আফতাব অটোমোবাইলস লিমিটেডের পরিচালনা পর্ষদ ও শীর্ষ কর্মকর্তারা। একই সঙ্গে লভ্যাংশ বিতরণের পর নির্ধারিত সময়ের মধ্যে কমপ্লায়েন্স রিপোর্ট বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ও স্টক এক্সচেঞ্জে জমা না দেওয়ার অভিযোগও রয়েছে কোম্পানিটির বিরুদ্ধে।

মার্চেন্ট ব্যাংকের লাগাম টানতে বদলাচ্ছে তিন দশকের বিধিমালা

মার্চেন্ট ব্যাংকের লাগাম টানতে বদলাচ্ছে তিন দশকের বিধিমালা

প্রায় তিন দশকের পুরোনো বিধিমালাকে সময়োপযোগী ও আন্তর্জাতিক মানের করার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। বিশেষ করে মার্চেন্ট ব্যাংক ও পোর্টফোলিও ম্যানেজারদের লাইসেন্সিং, যোগ্যতা-অযোগ্যতা, আর্থিক সক্ষমতা, কার্যক্রমের সীমা এবং বিনিয়োগকারীদের প্রতি ফিডুশিয়ারি বা বিশ্বস্ততার দায়িত্বকে আরও সুস্পষ্ট করার দিকে নজর দিচ্ছে নিয়ন্ত্রক সংস্থা।

ইউসিবিসহ আরও ৬ ব্রোকারেজ হাউস পাচ্ছে কমোডিটির লাইসেন্স

ইউসিবিসহ আরও ৬ ব্রোকারেজ হাউস পাচ্ছে কমোডিটির লাইসেন্স

দেশে কমোডিটি ডেরিভেটিভস মার্কেট চালুর প্রস্তুতি দ্রুত এগিয়ে নিচ্ছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। নতুন এই বাজার চালুর প্রাথমিক ধাপ হিসেবে কমোডিটি ডেরিভেটিভস ব্রোকার প্রস্তুতের কাজকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। এরই মধ্যে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সদস্যভুক্ত সাতটি ব্রোকারেজ হাউস কমোডিটি ডেরিভেটিভস ব্রোকারের লাইসেন্সের জন্য কমিশনে আবেদন করেছে। নির্ধারিত যোগ্যতা ও নিয়ন্ত্রক শর্ত পর্যালোচনা করে প্রথম ধাপে এসব প্রতিষ্ঠানকে দ্রুত লাইসেন্স দেওয়ার পরিকল্পনা রয়েছে।

অ্যালায়েন্স ক্যাপিটালকে  ৫ লাখ টাকা জরিমানা

অডিট রিপোর্ট দাখিলে অনিয়ম

অ্যালায়েন্স ক্যাপিটালকে  ৫ লাখ টাকা জরিমানা

পুঁজিবাজারে তালিকাভুক্ত ও বিনিয়োগকারীদের অর্থ ব্যবস্থাপনার সঙ্গে সরাসরি সম্পৃক্ত সম্পদ ব্যবস্থাপনা প্রতিষ্ঠানগুলোর জন্য আর্থিক প্রতিবেদনের স্বচ্ছতা ও নির্ধারিত সময়ে নিরীক্ষিত হিসাব দাখিল অন্যতম গুরুত্বপূর্ণ পরিপালন শর্ত। কিন্তু সেই শর্ত যথাসময়ে পূরণ না করায় এবার জরিমানার মুখে পড়েছে অ্যালায়েন্স ক্যাপিটাল অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেড।

ঋণে শৃঙ্খলা-প্রবৃদ্ধির নতুন  পথে ইউসিবি

আমানতে ৭৪ হাজার কোটি

ঋণে শৃঙ্খলা-প্রবৃদ্ধির নতুন পথে ইউসিবি

ব্যাংক খাতে যখন আস্থা, তারল্য ও ঋণ আদায় নিয়ে নানা ধরনের চ্যালেঞ্জ সামনে এসেছে, তখন নিজেদের অবস্থান আরও শক্ত করার পথে এগোচ্ছে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি)। চলতি বছরের প্রথম ছয় মাসের কার্যক্রমে আমানত সংগ্রহ, ঋণ বিতরণ, গ্রাহকসংখ্যা বৃদ্ধি, রেমিট্যান্স আহরণ, ঋণ আদায় এবং সেবার বিস্তারে ব্যাংকটির কার্যক্রমে ধারাবাহিকতার চিত্র উঠে এসেছে।

হাজী আহমাদ ব্রাদার্সের কার্যক্রম স্থগিত

সনদ ছাড়াই লেনদেন

হাজী আহমাদ ব্রাদার্সের কার্যক্রম স্থগিত

নিবন্ধন সনদ নবায়ন না করায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সদস্যভুক্ত ব্রোকারেজ হাউস হাজী আহমাদ ব্রাদার্স সিকিউরিটিজ লিমিটেডের স্টক ব্রোকার ও স্টক ডিলার হিসেবে সব ধরনের কার্যক্রম স্থগিত করা হয়েছে। ট্রেক নম্বর-৪১-এর এই প্রতিষ্ঠানের ওপর স্থগিতাদেশ গত ৭ আগস্ট থেকে কার্যকর হয়েছে। ফলে আপাতত প্রতিষ্ঠানটির মাধ্যমে নতুন করে পুঁজিবাজারে লেনদেন পরিচালনার সুযোগ নেই।

পাওনা আদায়ে বেক্সিমকোর ২৬ একর সম্পত্তি নিলামে

পিএসআই নিয়ে জবাবদিহিতা 

পাওনা আদায়ে বেক্সিমকোর ২৬ একর সম্পত্তি নিলামে

পুঁজিবাজারে তালিকাভুক্ত বেক্সিমকো লিমিটেডের কাছে রূপালী ব্যাংকের পাওনা প্রায় ১৯১ কোটি টাকা। দীর্ঘদিনের পাওনা আদায়ে বেক্সিমকোর বন্ধকি সম্পত্তি নিলামে তোলার উদ্যোগ নিয়েছে রাষ্ট্রায়ত্ত ব্যাংকটি। গাজীপুর ও নারায়ণগঞ্জে থাকা কোম্পানিটির প্রায় ২৬ একর জমি ও অন্যান্য সম্পত্তি নিলামের উদ্যোগের বিষয়টি গণমাধ্যমে প্রকাশিত হলেও তা মূল্য সংবেদনশীল তথ্য (পিএসআই) হিসেবে বিনিয়োগকারীদের জানায়নি বেক্সিমকো লিমিটেড।