ঠাকুরগাঁও-১ উপনির্বাচনের প্রতীক বরাদ্দ
প্রতীক
ত্রয়োদশ জাতীয় সংসদের ঠাকুরগাঁও-১ শুন্য আসনের উপনির্বাচনে নির্বাচন-২০২৬ উপলক্ষে প্রতীক বরাদ্দ ও আচরণ বিধিমালা প্রতিপালন সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুরে পৌর শহরের কলেজ পাড়া এলাকায় জেলা নির্বাচন অফিসার ও ঠাকুরগাঁও রিটার্নিং অফিসারের কার্যালয়ের এই প্রতীক বরাদ্দ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়ে।
প্রতীক বরাদ্দ পাওয়া প্রার্থীরা হলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমীন পেয়েছেন ধানের শীষ প্রতীক। জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ও ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি দেলাওয়ার হোসেন পেয়েছেন দাঁড়িপাল্লা প্রতীক। ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী জেলা শাখার সভাপতি খাদেমুল ইসলাম পেয়েছেন হাতপাখা প্রতীক, খেলাফত আন্দোলনের প্রার্থী আব্দুল আলিম নিজামী পেয়েছেন বটগাছ এবং বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী হোসেন মোহাম্মদ ওমর ফারুক পেয়েছেন ডাব প্রতীক।
প্রতীক বরাদ্দের পর রিটার্নিং কর্মকর্তা কামরুল ইসলাম প্রার্থীদের নির্বাচনী আচরণবিধি যথাযথভাবে মেনে চলার আহ্বান জানান। একই সঙ্গে কোনো ধরনের সংঘর্ষে না জড়াতে এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রেখে নির্বাচনী কার্যক্রম পরিচালনার জন্য প্রার্থীদের প্রতি আহ্বান জানান তিনি।