মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রাহায়ণ ১৪৩৩

আমিনুল ইসলাম,নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৯:৫৪, ২৪ নভেম্বর ২০২৬

শিল্পাঞ্চলে নৈরাজ্য ঠেকাতে বিএনপি নেতা হাজী আব্দুল মালেকের নেতৃত্বে বিক্ষোভ মিছিল 

শিল্পাঞ্চলে নৈরাজ্য ঠেকাতে বিএনপি নেতা হাজী আব্দুল মালেকের নেতৃত্বে বিক্ষোভ মিছিল 

বিএনপি নেতা হাজী আব্দুল মালেকের নেতৃত্বে বিক্ষোভ মিছিল 

দেশের রাজনৈতিক পরিস্থিতি অস্থিতিশীল করার অপচেষ্টা, শিল্পকারখানায় বিশৃঙ্খলা, ভাঙচুর ও নৈরাজ্যের প্রতিবাদে ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের নেতা ও শিমুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী হাজী আব্দুল মালেকের নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার  সকাল ১১টার দিকে আশুলিয়ার জিরানী বাজার থেকে বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের অংশগ্রহণে এ কর্মসূচি শুরু হয়। বিক্ষোভ মিছিল শেষে কয়েক শতাধিক মোটরসাইকেলের অংশগ্রহণে একটি শোভাযাত্রা বের করা হয়।  শোভাযাত্রাটি জিরানী বাজার থেকে শুরু হয়ে কবিরপুর, বাড়ইপাড়া ও নন্দন পার্কের ইউটার্ন প্রদক্ষিণ করে পুনরায় জিরানী এলাকায় ফিরে আসে। পরে চক্রবর্তী ইউটার্ন হয়ে জিরানী-আমতলা সড়ক দিয়ে আমতলা বাজারে গিয়ে কর্মসূচির সমাপ্তি ঘটে।
কর্মসূচিতে বক্তব্য রাখেন  ঢাকা জেলা স্বেচ্ছাসেবক  দলের যুগ্ন সাধারণ সম্পাদক ও শিমুলিয়া ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান পদপ্রার্থী  হাজী আব্দুল মালেক বলেন, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও তাদের সহযোগীরা বিভিন্ন স্থানে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ রয়েছে। বিশেষ করে শ্রমিকদের ন্যায্য দাবি-দাওয়ার আন্দোলনকে পুঁজি করে একটি মহল শিল্পকারখানায় ভাঙচুর ও নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছে বলে আমরা মনে করি।
তিনি আরও বলেন, বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী দেশের শিল্পকারখানা, শ্রমিক, মালিক ও সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে বিএনপি এবং এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা রাজপথে সতর্ক অবস্থানে রয়েছেন। আগামী দিনেও যেকোনো ধরনের নৈরাজ্য ও ধ্বংসাত্মক কর্মকাণ্ড প্রতিরোধে তারা ঐক্যবদ্ধ থাকবেন।
 এ সময় যুগ্ন  আহবায়ক আশুলিয়া থানা   স্বেচ্ছাসেবক দলের নেতা শওকত হোসেন বলেন, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা শ্রমিকদের ব্যবহার করে শিল্পকারখানায় বিশৃঙ্খলা সৃষ্টি এবং দেশের অর্থনীতির চাকা ব্যাহত করার চেষ্টা করছে বলে অভিযোগ রয়েছে। দীর্ঘ ১৭ বছর রাজপথে আন্দোলন-সংগ্রাম করেছি, প্রতিকূলতার মধ্যেও রাজপথ ছাড়িনি। আজও রাজপথে আছি, আগামীতেও থাকব।
তিনি বলেন, শ্রমিকদের ন্যায্য দাবি আদায়ের আন্দোলনে আমাদের কোনো বিরোধ নেই। তবে আন্দোলনের সুযোগ নিয়ে কেউ যেন ভাঙচুর, অগ্নিসংযোগ কিংবা ধ্বংসাত্মক কর্মকাণ্ড চালাতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। নৈরাজ্য সৃষ্টিকারীদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করা হবে।
বক্তব্যে  শফিকুল ইসলাম সাবেক  যুগ্ম সাধারণ সম্পাদক ঢাকা জেলা যুবদল বক্তব্যে বলেন, শ্রমিক  ও মালিক একে অপরের পরিপূরক। শ্রমিকদের ন্যায্য অধিকার, বেতন বৃদ্ধি ও দাবি-দাওয়ার প্রতি আমাদের পূর্ণ সমর্থন রয়েছে। এসব সমস্যার সমাধান আলোচনার মাধ্যমে হওয়া উচিত। তবে শ্রমিকদের যৌক্তিক আন্দোলনের মধ্যে অনুপ্রবেশ করে কোনো দুষ্কৃতিকারী মহল যেন শিল্পকারখানায় ভাঙচুর, অগ্নিসংযোগ কিংবা ধ্বংসাত্মক কর্মকাণ্ড চালাতে না পারে, সে বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে।
তিনি আরও বলেন, শ্রমিকদের ন্যায্য আন্দোলনকে কোনোভাবেই ধ্বংসাত্মক কর্মকাণ্ডের হাতিয়ার হতে দেওয়া যাবে না। শিল্পকারখানা রক্ষা করা মানে দেশের অর্থনীতি ও শ্রমজীবী মানুষের কর্মসংস্থান রক্ষা করা।
এ সময় নেতাকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন,  মোঃ আব্দুল মালেক সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দল চেয়ারম্যান পদ প্রার্থী ১ নং শিমুলিয়া ইউনিয়ন পরিষদ। মোঃ শফিকুল ইসলাম সাবেক, যুগ্ম সাধারণ সম্পাদক ঢাকা জেলা যুবদল। মোঃ শওকত হোসেন যুগ্ন আহবায়ক আশুলিয়া থানা   স্বেচ্ছাসেবক দল হাজী মোহাম্মদ ওসমান গনি, সাবেক সভাপতি আশুলিয়া   থানা ছাএদল মোঃ হাবিবুর রহমান হাবীব সাবেক সাধারণ সম্পাদক শিমুলিয়া ইউনিয়ন  ছাত্রদল সহ বিএনপির অন্যান্ন সহযোগী অংগ সংগঠন। বিক্ষোভ মিছিল ও মোটরসাইকেল শোভাযাত্রায় বিএনপি এবং এর বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
কর্মসূচি থেকে নেতাকর্মীরা শিল্পাঞ্চলে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা, শ্রমিকদের ন্যায্য দাবি আদায়ে আলোচনার মাধ্যমে সমাধান এবং যেকোনো ধরনের নাশকতা ও বিশৃঙ্খলা প্রতিরোধে ঐক্যবদ্ধ থাকার প্রত্যয় ব্যক্ত করেন।