মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩

প্রতিনিধি মধুখালী:

প্রকাশ: ১৮:৪৫, ৩ নভেম্বর ২০২৬

মধুখালীতে খালের মাটি কাটায় ধসে পড়ছে রাস্তা ,ঝুকিতে ঘরবাড়ী ও গোরস্থান

মধুখালীতে খালের মাটি কাটায় ধসে পড়ছে রাস্তা ,ঝুকিতে ঘরবাড়ী ও গোরস্থান

মধুখালীতে খালের মাটি কাটায় ধসে পড়ছে রাস্তা ,ঝুকিতে ঘরবাড়ী ও গোরস্থান

ফরিদপুরের মধুখালী উপজেলার আড়পাড়া ইউনিয়নের গড়ীয়াদহ খালের পুনঃখননের সময় দরপত্রের শর্ত লংঘন করে অতিরিক্ত মাটি কেটে নেয়ায় ধসে পড়েছে রাস্তা ঝুঁকিতে রয়েছে বাড়িঘর, গোরস্থান ও লোহার ব্রীজ। এতে চরম আতঙ্কে রয়েছে আড়পাড়া গ্রামের বাসিন্দারা।
স্থানীয় সূত্রে জানা যায়, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (বাপাউবো) ক্লাইমেট স্মার্ট অ্যাগ্রিকালচারাল ওয়াটার ম্যানেজমেন্ট প্রকল্পের আওতায় রাজবাড়ী পানি উন্নয়ন বোর্ডের অধীনে গড়ীয়াদহ খালের ৩.২৫০ কিলোমিটার অংশ পুনঃখননের কাজ শুরু হয়।
২০২৫ সালের ১২ই মার্চ মধুখালী উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উত্তোলিত মাটি সরিয়ে নিতে নিলামের মাধ্যমে দরপত্র আহবান করা হয়। অভিযোগ উঠেছে, স্থানীয় ইউপি সদস্য এবি মেম্বার ও স্থানীয় প্রভাবশালী কিছু ব্যক্তি মাটি সরানোর ঠিকাদারি নিয়ে দায়িত্ব পালনের মাটি ছাড়াও উত্তোলিত  অতিরিক্ত মাটি  ইট ভাটায় বিক্রি করেন, এতে খালের পাড় দূর্বল হয়ে পড়ে এবং চলমান বর্ষা মৌসুমে বৃষ্টির কারনে রাস্তা ও বডতবাড়ী ঘর ভেঙে পড়ে।
ক্ষতিগ্রস্ত খালপাড়ের বাসিন্দা বিশিষ্ট সমাজসেবক রাহাতুল আলম ফাহিম বলেন, খালের পাড়ে দুই শতাধিক পরিবারের বসবাস  তাদের ঘরবাড়ী, গোরস্থান ও চলাচলে জন্য রাস্তা কিছু অংশ ভেঙে পড়ছে ও একটি ব্রিজ ঝুকিতে রয়েছে। খালপাড়ের বাসিন্দারা জানান, উপজেলা প্রশাসন কাছে আমাদের আকুল আবেদন সরকার যেন দ্রুত আমাদের খালপাড়ের মানুষের রক্ষায় খালের পাড় নির্মান করেন। মধুখালী উপজেলা নির্বাহী কর্মকতা মাসুদুর রহমান জানান, আমি খাল পাড়ের ভাঙন পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।