বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২২:৩৯, ১১ নভেম্বর ২০২৬

ডিএসইর পরিচালনা পর্ষদে সেলিম বারকাত ও হুমায়ুন কবিরের যোগদান

ডিএসইর পরিচালনা পর্ষদে সেলিম বারকাত ও হুমায়ুন কবিরের যোগদান

ছবি সংগৃহীত

আন্তর্জাতিক অঙ্গনে প্রায় চার দশকের কর্ম-অভিজ্ঞতাসম্পন্ন বিশিষ্ট ব্যাংকার ও আর্থিক সেবা খাতের জ্যেষ্ঠ নির্বাহী জনাব সেলিম বারকাত এবং ব্রিগেডিয়ার জেনারেল মো. হুমায়ুন কবির, এসইউপি (বিএআর), এসএসপি, এনডিসি, পিএসসি, এমফিল ১০ নভেম্বর ২০২৬ তারিখে অনুষ্ঠিত ঢাকা স্টক এক্সচেঞ্জ পিএলসির (ডিএসই) ১১২৭তম পরিচালনা পর্ষদ সভায় স্বতন্ত্র পরিচালক হিসেবে যোগদান করেন।

সেলিম বারকাত বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রে ব্যাংকিং ও আর্থিক সেবা খাতে প্রায় চার দশকের অভিজ্ঞতাসম্পন্ন একজন বিশিষ্ট ব্যাংকার ও জ্যেষ্ঠ নির্বাহী। তার কর্মজীবনে দেশীয় ও আন্তর্জাতিক পর্যায়ে নেতৃত্ব, ঋণ ও কাউন্টারপার্টি ঝুঁকি ব্যবস্থাপনা, পুঁজিবাজার, আর্থিক প্রতিষ্ঠান এবং নিয়ন্ত্রক সংস্থার সঙ্গে কার্যক্রম পরিচালনায় গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা অর্জন করেছেন।

১৯৮৯ থেকে ২০০০ সাল পর্যন্ত তিনি সিটিব্যাংক এনএ বাংলাদেশে কর্মরত ছিলেন এবং দেশে ব্যাংকটির প্রথম শাখা প্রতিষ্ঠার মূল দলের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তী সময়ে ২০০১ থেকে ২০১৯ সাল পর্যন্ত যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে সিটি গ্রুপের বিভিন্ন জ্যেষ্ঠ পদে দায়িত্ব পালন করেন। এ সময়ে তিনি বৈশ্বিক বিনিয়োগ ব্যাংক, ব্রোকার-ডিলার, স্টক এক্সচেঞ্জ, ক্লিয়ারিং হাউস, ডিপোজিটরি ও বীমা খাতের পোর্টফোলিও ব্যবস্থাপনা এবং বৈশ্বিক ঋণ ও ঝুঁকি ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

২০১৯ সালে দেশে ফিরে তিনি হাবিব ব্যাংক লিমিটেডে (এইচবিএল) জেনারেল ম্যানেজার ও কান্ট্রি ম্যানেজার হিসেবে যোগদান করেন। পরবর্তী সময়ে দক্ষিণ এশিয়ার রিজিওনাল জেনারেল ম্যানেজার হিসেবে বাংলাদেশ, শ্রীলঙ্কা ও মালদ্বীপের কার্যক্রম তত্ত্বাবধান করেন। তার নেতৃত্বে ব্যবসায়িক প্রবৃদ্ধি, সুশাসন, অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ, পরিপালন এবং ট্রানজ্যাকশন ব্যাংকিং ও ট্রেজারি কার্যক্রমের সক্ষমতা বৃদ্ধিতে উল্লেখযোগ্য অগ্রগতি সাধিত হয়।

২০২৬ সালের সেপ্টেম্বর থেকে তিনি ফিন্যান্সিয়াল এক্সিলেন্স লিমিটেডের (ঋরহঊীপবষ) চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। প্রতিষ্ঠানটির কৌশলগত ও আর্থিক পরামর্শক কার্যক্রমের উন্নয়নে তিনি নেতৃত্ব দিচ্ছেন।

তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ) থেকে ফিন্যান্স বিষয়ে এমবিএ এবং একই বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগ থেকে সম্মানসহ বিএসএস ডিগ্রি অর্জন করেন। এছাড়া তিনি ঋওঘজঅ ঝবৎরবং ৭ সার্টিফিকেশন অর্জন করেছেন, কর্ন ফেরির লিডারশিপ এক্সিলেন্স প্রোগ্রাম সম্পন্ন করেছেন এবং রাটগার্স বিজনেস স্কুলে অ্যাডজাঙ্কট ফ্যাকাল্টি হিসেবে দায়িত্ব পালন করেছেন।

 

ব্রিগেডিয়ার জেনারেল মো. হুমায়ুন কবির

ব্রিগেডিয়ার জেনারেল মো. হুমায়ুন কবির, এসইউপি (বিএআর), এসএসপি, এনডিসি, পিএসসি, এমফিল ১৯৯৬ সালে বাংলাদেশ সেনাবাহিনীর পদাতিক কোরে কমিশন লাভের মাধ্যমে তার সামরিক কর্মজীবন শুরু করেন। প্রায় তিন দশকের কর্মজীবনে তিনি কৌশলগত পরিকল্পনা, সামরিক পরিচালনা, প্রাতিষ্ঠানিক ব্যবস্থাপনা ও সাংগঠনিক উন্নয়নে ব্যাপক অভিজ্ঞতা অর্জন করেছেন। সেনাসদর দপ্তরে গুরুত্বপূর্ণ পরিচালক পদে দায়িত্ব পালনের পাশাপাশি বর্তমানে তিনি ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের কমান্ডার হিসেবে কর্মরত রয়েছেন।

তিনি রংপুর ক্যাডেট কলেজের প্রাক্তন শিক্ষার্থী। ১৯৯২ সালের এসএসসি ও ১৯৯৪ সালের এইচএসসি পরীক্ষায় সম্মিলিত মেধা তালিকায় যথাক্রমে ষষ্ঠ ও সপ্তম স্থান অর্জন করেন। তিনি বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস থেকে মিলিটারি স্টাডিজে স্নাতকোত্তর, যুক্তরাজ্যের কিংস কলেজ লন্ডন থেকে ডিফেন্স স্টাডিজে মাস্টার্স এবং ভারতের মাদ্রাজ বিশ্ববিদ্যালয় থেকে এমফিল ডিগ্রি অর্জন করেন। এছাড়া যুক্তরাজ্যের চার্টার্ড ম্যানেজমেন্ট ইনস্টিটিউট থেকে কৌশলগত ব্যবস্থাপনা ও নেতৃত্ব বিষয়ে উচ্চতর যোগ্যতা অর্জন করেন।

তার সামরিক প্রশিক্ষণের মধ্যে বাংলাদেশ আর্মি স্টাফ কোর্স, যুক্তরাজ্যের জয়েন্ট সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজের অ্যাডভান্সড কমান্ড অ্যান্ড স্টাফ কোর্স এবং ভারতের ন্যাশনাল ডিফেন্স কলেজের ন্যাশনাল ডিফেন্স কোর্স উল্লেখযোগ্য। পাশাপাশি কানাডা ও যুক্তরাষ্ট্রে উচ্চতর নিরাপত্তা ও ব্যবস্থাপনা-বিষয়ক প্রশিক্ষণ গ্রহণ করেন।

দীর্ঘ কর্মজীবনে তিনি জাতিসংঘের অধীনে দুটি শান্তিরক্ষা মিশনে অংশগ্রহণ করেন। তার নেতৃত্ব, অপারেশনাল দক্ষতা ও পেশাগত অবদান বাংলাদেশ, যুক্তরাষ্ট্র এবং জাতিসংঘের বিভিন্ন সামরিক সম্মাননায় স্বীকৃত হয়েছে।

গভর্ন্যান্স, নেতৃত্ব, আন্তর্জাতিক সম্পৃক্ততা ও প্রাতিষ্ঠানিক ব্যবস্থাপনায় তার বিস্তৃত অভিজ্ঞতা ডিএসইর পরিচালনা পর্ষদের কার্যক্রমকে আরও সমৃদ্ধ করবে এবং প্রাতিষ্ঠানিক কার্যকারিতা ও অংশীজনদের আস্থা সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করা হচ্ছে।