সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৬:০৭, ৯ নভেম্বর ২০২৬

৩৯ বছরের শিক্ষকতা জীবনের ইতি টানলেন দিল আফরোজ

৩৯ বছরের শিক্ষকতা জীবনের ইতি টানলেন দিল আফরোজ

৩৯ বছরের শিক্ষকতা জীবনের ইতি টানলেন দিল আফরোজ

দীর্ঘ ৩৯ বছরের শিক্ষকতা জীবনের অবসান ঘটিয়ে অবসর জীবনে পা রাখলেন শিক্ষক দিল আফরোজ। ১৯৮৭ সালের ১৪ জুন শিক্ষকতা পেশায় যোগদানের মধ্য দিয়ে যে পথচলা শুরু হয়েছিল, ২০২৬ সালের ১ নভেম্বর আনুষ্ঠানিকভাবে তার ইতি ঘটে। দীর্ঘ কর্মজীবনের শেষ দিনে প্রিয় শিক্ষাপ্রতিষ্ঠান থেকে বিদায় নেওয়ার মুহূর্তটি ছিল তাঁর জীবনের অন্যতম আবেগঘন ও বেদনাবিধুর সময়।
দীর্ঘ ৩৯ বছর ধরে শিক্ষার্থীদের মাঝে জ্ঞানের আলো ছড়িয়ে দেওয়া, অসংখ্য শিক্ষার্থীর জীবন গঠনে ভূমিকা রাখা এবং সহকর্মীদের সঙ্গে কর্মময় সময় কাটানোর মধ্য দিয়ে গড়ে উঠেছিল তাঁর জীবনের এক বিশাল অধ্যায়। কিন্তু সময়ের নিয়মে সেই পরিচিত কর্মস্থল, প্রতিদিনের চেনা মুখ, শ্রেণিকক্ষ, শিক্ষার্থী ও সহকর্মীদের ছেড়ে এবার অবসর জীবনে যেতে হলো তাঁকে।
বিদায়বেলায় নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে দিল আফরোজ জানান, ৩৯ বছরের শিক্ষকতা জীবন শেষে প্রিয় প্রতিষ্ঠান থেকে বিদায় নেওয়ার কষ্ট ভাষায় প্রকাশ করার মতো নয়। এটি এমন এক অনুভূতি, যা কেবল উপলব্ধি করা যায়। প্রতিষ্ঠানটি হয়তো এখন থেকে তাঁর কাছে অতীত হয়ে থাকবে, কিন্তু সেখানে রেখে এসেছেন অসংখ্য স্মৃতি, প্রিয় শিক্ষার্থী, সহকর্মী ও ভালোবাসার মানুষদের।
তিনি আরও জানান, বিদায়লগ্নে প্রতিষ্ঠান প্রধানসহ সকলের শ্রদ্ধা, ভালোবাসা ও আন্তরিকতায় তিনি সিক্ত হয়েছেন। তাঁর সম্মানে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে আয়োজিত সুন্দর ও হৃদয়স্পর্শী বিদায় অনুষ্ঠানে তিনি সত্যিকার অর্থেই আবেগাপ্লুত হয়ে পড়েন। এই আয়োজনের সঙ্গে সম্পৃক্ত প্রত্যেকের প্রতি তিনি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।
দিল আফরোজ বলেন, প্রিয় বিদ্যাপীঠ থেকে বিদায় নিলেও সেখানকার শিক্ষক, শিক্ষার্থী, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে তাঁর শ্রদ্ধা ও ভালোবাসার সম্পর্ক কখনো বিচ্ছিন্ন হবে না। এই বন্ধন আজীবন অটুট থাকবে, ইনশাআল্লাহ। তিনি প্রতিষ্ঠানের উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন। পাশাপাশি অবসর জীবনের দিনগুলো যেন সুস্থ, সুন্দর ও স্বাচ্ছন্দ্যে কাটাতে পারেন, সে জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।

দিল আফরুজের শিক্ষা জীবনের শুরু থেকেই ছিল শিক্ষা অর্জনের প্রতি আগ্রহ। ১৯৮২ সালে কিশলয় উচ্চ বালিকা বিদ্যালয় অ্যান্ড কলেজ থেকে এসএসসি পাস করেন। পরবর্তীতে ১৯৮৪ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে লালমাটিয়া মহিলা কলেজ থেকে  এইচ এস সি পাশ করেন এবং ১৯৮৬ সালে বিএ ডিগ্রি অর্জন করেন।তারপর  ১৯৯৬ সালে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে ঢাকা টিচার্স ট্রেনিং কলেজ থেকে বিএড সম্পন্ন করেন। মাস্টার্স প্রথম পর্বে অধ্যয়ন করলেও ব্যক্তিগত ও বিভিন্ন কারণে তা সম্পন্ন করা সম্ভব হয়নি।
১৯৮৭ সালের ১৪ জুন শিক্ষকতা পেশায় যোগদানের মধ্য দিয়ে তাঁর দীর্ঘ কর্মজীবনের সূচনা হয়। এরপর একটানা ৩৯ বছর নিষ্ঠা, দায়িত্ববোধ ও আন্তরিকতার সঙ্গে শিক্ষকতা পেশায় নিজেকে নিয়োজিত রাখেন। অবশেষে ২০২৬ সালের ১ নভেম্বর আনুষ্ঠানিকভাবে অবসরে যান।
দিল আফরুজের পৈতৃক নিবাস নোয়াখালী জেলার চাটখিল থানার দৌলতপুর গ্রামে। তাঁর পিতা মোজাম্মেল হক এবং মাতা মমতাজ বেগম। দুই ভাই ও দুই বোনের মধ্যে তিনি তৃতীয়।
দীর্ঘ শিক্ষকতা জীবনের সমাপ্তি হলেও একজন শিক্ষকের প্রকৃত পরিচয় কখনো অবসরে যায় না। তাঁর হাতে গড়ে ওঠা অসংখ্য শিক্ষার্থী, তাঁদের অর্জন এবং ভালোবাসার স্মৃতিই হয়ে থাকবে তাঁর জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি।
শিক্ষিকা দিল আফরোজ এর স্বামী মো. নুরুল ইসলাম  বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপির হকি খেলার প্রশিক্ষক হিসেবে যোগদান  করেন  ১৯৮৬ সালে পরবর্তীতে 
 পরিচালক প্রশিক্ষণ হিসেবে  ২০১১ সালে অবসরে চলে যান।

৩৯ বছরের কর্মময় জীবনের শেষ অধ্যায়ে এসে দিল আফরুজ রেখে গেলেন দায়িত্ব, নিষ্ঠা ও ভালোবাসার এক স্মরণীয় অধ্যায়। বিদায় মানেই সম্পর্কের সমাপ্তি নয়; বরং স্মৃতির পাতায় বেঁচে থাকার আরেক নাম। প্রিয় শিক্ষার্থীদের হৃদয়ে একজন শিক্ষক হিসেবে তাঁর অবস্থান অমলিন থাকুক এমন প্রত্যাশাই সহকর্মী, শিক্ষার্থী ও শুভাকাঙ্ক্ষীদের।