শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩

চাঁপাইনবাবগঞ্জ,

প্রকাশ: ১৮:৫৬, ২৭ আগস্ট ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে নিখোজের ৫ দিন পরে অটো চালককের গলিত মরদেহ উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জে নিখোজের ৫ দিন পরে অটো চালককের গলিত মরদেহ উদ্ধার

ছবি সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জে অটোরিক্সা ছিনতাই করে চালককে হত্যার রহস্য উদঘাটন করেছে পুলিশ। এঘটনায় মূল হত্যাকারীসহ ৩ জনকে গ্রেফতার করা হয়েছে এবং নিখোজের ৫ দিন পরে অর্ধগলিত মরদেহ এবং হত্যার কাজে ব্যবহূত কান্তাসহ মোবাইল ফোন, অটোরিক্সা উদ্ধার করেছে পুলিশ। এ নিয়ে গতকাল বৃহস্পতিবার দুপুরে জেলা পুলিশ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এই তথ্য নিশ্চিত করে জানান পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস।

 সংবাদ সম্মেলনে পুলিশ সুপার বলেন, গত ২১ আগষ্ট জেলার শিবগঞ্জ উপজেলার মোহনবাগ এলাকার একরামুল হকের ছেলে অটোচালক রুসন অটোসহ নিখোঁজ হলে পরেরদিন তার পিতা শিবগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করেন। এরপর পুলিশ তথ্য প্রযুক্তি ব্যবহার করে অসিম, রফিকুল ও উমর ফারুক নামে ৩ জনকে আটক করে আদালতের মাধ্যমে তাদের ৩ দিনের রিমান্ডে নেয়া হয়।

এদিকে গত বুধবার রাতে জেলার শিবগঞ্জ উপজেলার পুঠিমারি বিলের একটি আখ খেত থেকে স্থানীয় কৃষকদের কাছে সংবাদ পেয়ে অটোচালক রুমনের ক্ষতবিক্ষত গলিত মরদেহ উদ্ধার করে পুলিশ।

এসময় হত্যার কাজে ব্যবহূত একটি ধারালো কান্তা, রুমনের একটি স্যান্ডেল, ও তার মোবাইল ফোন অটোরিক্সা উদ্ধার করা হয়। পুলিশ সুপার জানান, অটোচালক রুমনের অটোরিক্সাটি নেয়ার জন্যই তাকে হত্যা করা হয়েছে এবং অসিম ও রফিকুল এই কাজে জড়িত ছিল। তবে এঘটনায় আরও কেউ জড়িত আছে কিনা তা তদন্ত চলছে বলেও জানান তিনি।