সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক 

প্রকাশ: ২৩:৪৯, ৩ সেপ্টেম্বর ২০২৬

ইস্টার্ন রিফাইনারি আধুনিকায়নে এক বিলিয়ন ডলারের সহায়তা চুক্তি

ইস্টার্ন রিফাইনারি আধুনিকায়নে এক বিলিয়ন ডলারের সহায়তা চুক্তি

ছবি সংগৃহীত

দেশের জ্বালানি তেল পরিশোধনের সক্ষমতা তিনগুণ বাড়াতে ইস্টার্ন রিফাইনারির দ্বিতীয় ইউনিট স্থাপনের উদ্যোগ নিয়েছে সরকার। এ প্রকল্পে অর্থায়নে এক বিলিয়ন মার্কিন ডলার সহায়তা দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক (আইডিবি)।
এ লক্ষ্যে গতকাল বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রীর দপ্তরে এ-সংক্রান্ত একটি চুক্তি সই হয়েছে। এসময় প্রধানমন্ত্রী তারেক রহমান ও ইসলামী উন্নয়ন ব্যাংক (আইডিবি) গ্রুপের চেয়ারম্যান ড. মুহাম্মদ আল জাসের উপস্থিতিতে ইস্টার্ন রিফাইনারি আধুনিকায়ন ও সমপ্রসারণ প্রকল্পে এক বিলিয়ন মার্কিন ডলার অর্থায়নের চুক্তি সই হয়।
প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি মোস্তফা জুলফিকার হাসান এ তথ্য জানিয়েছেন। চুক্তির আওতায়
 ইস্টার্ন রিফাইনারির আধুনিকায়ন ও সমপ্রসারণ প্রকল্পে এক বিলিয়ন মার্কিন ডলার অর্থায়ন করা হবে। প্রকল্পটি বাস্তবায়িত হলে দেশের জ্বালানি খাতের সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।