বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩

খাগড়াছড়ি প্রতিনিধি

প্রকাশ: ২০:২২, ৭ অক্টোবর ২০২৬

খাগড়াছড়িতে বিজিবির জব্দ করা প্রায় ৩ কোটি টাকার মাদক ধ্বংস

খাগড়াছড়িতে বিজিবির জব্দ করা প্রায় ৩ কোটি টাকার মাদক ধ্বংস

খাগড়াছড়িতে বিজিবির জব্দ করা প্রায় ৩ কোটি টাকার মাদক ধ্বংস

খাগড়াছড়ির সীমান্ত এলাকায় বিভিন্ন সময়ে জব্দ করা প্রায় ৩ কোটি টাকা মূল্যের মাদকদ্রব্য ধ্বংস করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ধ্বংস করা মাদকদ্রব্যের মধ্যে ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের মদ, সিগারেট, ইয়াবাসহ বিভিন্ন তামাকজাত দ্রব্য রয়েছে।

বুধবার সকালে রামগড় ৪৩ বিজিবি ব্যাটালিয়ন সদর দপ্তরের মাঠে এসব মাদকদ্রব্য ধ্বংস করা হয়।

বিজিবি সূত্রে জানা গেছে, গুইমারা বিজিবি সেক্টরের অধীন তিনটি ব্যাটালিয়নের সদস্যরা ২০২২ সালের ফেব্রুয়ারি থেকে ২০২৬ সালের ৩১ আগস্ট পর্যন্ত সীমান্ত এলাকায় বিভিন্ন সময়ে অভিযান পরিচালনা করে এসব মাদকদ্রব্য জব্দ করেন। পরবর্তী আইনি প্রক্রিয়া শেষে জব্দ করা মাদকদ্রব্যগুলো ধ্বংস করা হয়।

মাদকদ্রব্য ধ্বংস কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজিবির চট্টগ্রাম দক্ষিণ রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল সোহেল আহমেদ।

তিনি বলেন, সীমান্ত সুরক্ষা নিশ্চিত করা এবং মাদক চোরাচালান বন্ধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে। মাদকমুক্ত সমাজ গঠনে সবাইকে এগিয়ে এসে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে গুইমারা বিজিবি সেক্টর কমান্ডারসহ বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তা, প্রশাসনের প্রতিনিধি, গণমাধ্যমকর্মী ও স্থানীয় শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।