বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩

প্রতিনিধি, সিরাজগঞ্জ

প্রকাশ: ২০:১৩, ৭ অক্টোবর ২০২৬

বাসে ৯০০ গ্রাম হেরোইন, মাদককারবারির যাবজ্জীবন

বাসে ৯০০ গ্রাম হেরোইন, মাদককারবারির যাবজ্জীবন

বাসে ৯০০ গ্রাম হেরোইন, মাদককারবারির যাবজ্জীবন

সিরাজগঞ্জের সলঙ্গায় প্রায় এক কোটি টাকা মূল্যের ৯০০ গ্রাম হেরোইন রাখার দায়ে রফিকুল ইসলাম (৫০) নামে এক মাদককারবারিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ১ লাখ টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

গতকাল বুধবার দুপুরে সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক আবু খান শাহীন কনক আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত রফিকুল ইসলাম রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার মাদারপুর ডিমভাঙ্গা গ্রামের মৃত শওকত আলীর ছেলে।

রায়ের বিষয়টি নিশ্চিত করেন আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মো. আনিছুর রহমান।

তিনি জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮-এর ৩৬ (১) ধারার টেবিলের ৮(গ) অনুযায়ী অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত রফিকুল ইসলামকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২২ সালের ২৩ আগস্ট দুপুরে সলঙ্গা থানার রামারচর এলাকায় নেছারিয়া হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের সামনে মাদকবিরোধী অভিযান চালায় র‍্যাব-১২। এ সময় নাটোর থেকে সিরাজগঞ্জগামী সিথি পরিবহনের একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ৯০০ গ্রাম হেরোইনসহ রফিকুল ইসলামকে গ্রেপ্তার করা হয়।

অভিযানের সময় মাদক ক্রয়-বিক্রয়ে ব্যবহূত দুটি মোবাইল ফোন ও নগদ টাকা ৪ হাজার ৫৪৪ টাকা জব্দ করা হয়। পরে র‍্যাব-১২-এর ডিএডি মো. আমজাদ আলী বাদী হয়ে সলঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন।

দীর্ঘ সাক্ষ্যগ্রহণ ও শুনানি শেষে আদালত আজ রফিকুল ইসলামকে দোষী সাব্যস্ত করে এ রায় ঘোষণা করেন।