শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩

প্রতিনিধি, কুমিল্লা

প্রকাশ: ১৯:১৬, ১৬ আগস্ট ২০২৬

চান্দিনায় পুলিশ-জনতার মাদক বিরোধী র‌্যালি

চান্দিনায় পুলিশ-জনতার মাদক বিরোধী র‌্যালি

ছবি সংগৃহীত

কুমিল্লার চান্দিনায় মাদকের ভয়াবহতা থেকে যুবসমাজ ও শিক্ষার্থীদের রক্ষা এবং একটি সুস্থ, সুন্দর ও মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে মাদকবিরোধী র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

গতকাল রোববার চান্দিনা উপজেলা অডিটোরিয়ামে চান্দিনা থানা পুলিশের উদ্যোগে আয়োজিত এ সমাবেশে মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার পাশাপাশি অভিভাবক, শিক্ষক, জনপ্রতিনিধি, পুলিশ ও সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা-৭ আসনের সংসদ সদস্য আতিকুল আলম শাওন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চান্দিনা উপজেলা নির্বাহী অফিসার মো. আশরাফুল হক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চান্দিনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নুরুজ্জামান।

 

‘পরিবার সচেতন হলেই মাদকমুক্ত সমাজ গড়া সম্ভব’ প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আতিকুল আলম শাওন মাদকের বিরুদ্ধে কঠোর সামাজিক অবস্থান গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, মাদক শুধু একজন ব্যক্তিকে ধ্বংস করে না, একটি পরিবার, একটি সমাজ এবং ভবিষ্যৎ প্রজন্মকেও ক্ষতিগ্রস্ত করে। তাই মাদকের বিরুদ্ধে শুধু পুলিশের ওপর নির্ভর না করে প্রত্যেক পরিবারকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

তিনি শিক্ষার্থীদের মাদকের ভয়াবহতা থেকে দূরে রাখতে অভিভাবকদের আরও সচেতন হওয়ার আহ্বান জানান। বিশেষ করে শিক্ষার্থীরা যেন সন্ধ্যার পর অপ্রয়োজনে বাজারে ঘোরাফেরা না করে, সেদিকে পরিবারকে নজর রাখার পরামর্শ দেন তিনি।

এ সময় তিনি শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও বিভিন্ন সৃজনশীল কর্মকা্লে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান। তাঁর মতে, তরুণ প্রজন্মকে সুস্থ বিনোদন, খেলাধুলা ও শিক্ষামূলক কর্মকা্লের সঙ্গে যুক্ত রাখতে পারলে মাদক ও অপরাধপ্রবণতা অনেকটাই কমিয়ে আনা সম্ভব।

চান্দিনাকে সুস্থ ও মাদকমুক্ত করার প্রত্যয় ইউএনওর

বিশেষ অতিথির বক্তব্যে চান্দিনা উপজেলা নির্বাহী অফিসার মো. আশরাফুল হক বলেন, চান্দিনাকে একটি সুস্থ, সুন্দর ও মাদকমুক্ত উপজেলা হিসেবে গড়ে তুলতে প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক চেষ্টা করা হবে।

তিনি বলেন, মাদকবিরোধী কার্যক্রমকে শুধু অভিযাননির্ভর না রেখে সামাজিক আন্দোলনে পরিণত করতে হবে। মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার পাশাপাশি তরুণদের মাদক থেকে দূরে রাখতে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনগুলোকে আরও সক্রিয় ভূমিকা পালন করতে হবে।

চান্দিনা বাজারের বিভিন্ন সমস্যা নিয়েও তিনি কথা বলেন। একই সঙ্গে বাজারের ফুটপাত দখলমুক্ত করে সাধারণ মানুষের চলাচল নির্বিঘ্ন করার বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।