শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩

প্রতিনিধি, নীলফামারী

প্রকাশ: ১৯:২৩, ১৩ আগস্ট ২০২৬

নানজিবা ডাক্তার হতে চায়

নানজিবা ডাক্তার হতে চায়

ছবি সংগৃহীত

অনেকেরই অনেক স্বপ্ন রয়েছে, ‘তবে আমার খুব ছোট বেলা থেকে একটাই লক্ষ্য আমি ডাক্তার হয়ে দেশের গরিব ও অসহায় মানুষের সেবা করতে চাই’। চলতি সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় ১০ আগস্ট প্রকাশিত ফলাফলে বিজ্ঞান বিভাগ থেকে গোল্ডেন জিপিএ-৫ পেয়ে কথাগুলো বলেন রিফায়া নানজিবা।

গত সোমবার (১০ আগস্ট) প্রকাশিত ফলাফলে নীলফামারী এ. আর ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ থেকে বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে এ ফল লাভ করেন তিনি।

নানজিবা জেলা শহরের নীল প্রতিভা পাড়া-মহল্লার সাংবাদিক ও নীলফামারী প্রেস ক্লাবের দপ্তর সম্পাদক এম.আর চৌধুরী রাজু ও শিক্ষিকা শরিফা জাহান মনির বড় মেয়ে।

জানতে চাইলে, বাবা সাংবাদিক রাজু জানান, ‘তার কঠোর পরিশ্রম আর অধ্যবসায়ের ফল মিলেছে অবশেষে। সদ্য প্রকাশিত এসএসসি পরীক্ষার ফলাফলে বিজ্ঞান বিভাগ থেকে গোল্ডেন জিপিএ-৫ পেয়ে নিজের মেধার স্বাক্ষর রেখেছেন। তার এই সাফল্যে প্রতিষ্ঠানের শিক্ষক, সকল শিক্ষার্থী, অভিভাবকসহ সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।’

তিনি আরও বলেন, ছোটবেলা থেকেই পড়াশোনায় মনোযোগী নানজিবা ভবিষ্যৎ জীবন নিয়ে সাজিয়েছেন নিজস্ব পরিকল্পনা। নিজের লক্ষ্য সম্পর্কে বলেন—‘অনেকেরই অনেক ধরনের স্বপ্ন রয়েছে। তবে খুব ছোট বেলা থেকেই আমার লক্ষ্য আমি ডাক্তার হয়ে দেশের গরিব অসহায় মানুষের সেবা করতে চাই।’

ওই বিদ্যালয়ের হিসাব রক্ষক এএনএম তারেক জানান, আমাদের প্রতিষ্ঠান থেকে ২২ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষা দিয়েছে। এরমধ্যে গোল্ডেন জিপিএ-৫ পায় ছয়জন। নানজিবা বিজ্ঞান বিভাগ থেকে এই ছয়জনের মধ্যে একজন। আর বাকি ১৬ জন এ মাইনাজ পেয়ে শতভাগ পাস করেন।

এ.আর ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক আব্দুর রউফ বলেন, ‘তার এই সাফল্যে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও এলাকার মুখ উজ্জ্বল করছে। এটি শুধু একটি পরিবারের নয়, পুরো বিদ্যালয় ও এলাকার জন্য গর্বের। সে দেশ ও সমাজের জন্য সুনাম বয়ে নিয়ে আসবে বলে আশা করেন তিনি’