রোববার, ০৪ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩

প্রতিনিধি,শেরপুর

প্রকাশ: ১৮:৩৮, ৮ আগস্ট ২০২৬

শেরপুরে সীমান্তে ৬শ বোতল ভারতীয় মদ জব্দ

শেরপুরে সীমান্তে ৬শ বোতল ভারতীয় মদ জব্দ

ছবি সংগৃহীত

শেরপুরের ঝিনাইগাতি উপজেলা সীমান্ত এলাকায় ৬শ বোতল আমদানি নিষিদ্ধ বিভিন্ন ব্রান্ডের ভারতীয় মদ জব্দ করেছে পুলিশ। 
গতকাল শনিবার ভোরে উপজেলার কাংশা ইউনিয়নের ছোট গজনী এলাকায় পরিত্যক্ত অবস্থায় এসব মদ উদ্ধার করা হয়। তবে মাদক চোরাকারবারির সাথে জড়িত কাউকে আটক করতে পারেনি পুলিশ। 
পুলিশ জানায়, শনিবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে ঝিনাইগাতি উপজেলার কাংশা ইউনিয়নের ছোট গজনী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে পুলিশ। এসময় প্লাস্টিকের বস্তায় মোড়ানো আমদানি নিষিদ্ধ বিভিন্ন ব্রান্ডের ৬শ বোতল ভারতীয় মদ পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়। উদ্ধারকৃত এসব মদের আনুমানিক বাজার মূল্য প্রায় ১৬ লাখ ৭৬ হাজার টাকা।
এবিষয়ে ঝিনাইগাতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)) এস এম নূর মোহাম্মদ জানান, এঘটনায় মাদক চোরাকারবারীর সাথে জড়িত কাউকে আটক করতে পারেনি। তবে এব্যাপারে ঝিনাইগাতি থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে। পাশাপাশি জড়িতদের গ্রেফতারের পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।