শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩

প্রকাশ: ১৮:৪৬, ২৭ আগস্ট ২০২৬

কুয়ালালামপুরে নতুন প্রজন্মের এয়ারবাস ৩৫০ পরিচালনা করবে এমিরেটস

কুয়ালালামপুরে নতুন প্রজন্মের এয়ারবাস ৩৫০ পরিচালনা করবে এমিরেটস

ছবি সংগৃহীত

এমিরেটস আগামী ১ সেপ্টেম্বর থেকে দুবাই-কুয়ালালামপুর রুটে তাদের নতুন প্রজন্মের সর্বাধুনিক এয়ারবাস ৩৫০ উড়োজাহাজের সাহায্যে দৈনিক একটি করে ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে। অন্য দৈনিক ফ্লাইটগুলো এয়ারবাস ৩৮০ এবং রেট্রোফিট বোয়িং ৭৭৭-এর সাহায্যে পরিচালিত হবে। ফলে মালয়েশিয়ার রাজধানীতে এয়ারলাইনটির প্রিমিয়াম ইকোনমি আসনের সংখ্যা প্রতিদিন ৫২টিতে উন্নীত হবে। মালয়েশিয়ায় এমিরেটসের কান্ট্রি ম্যানেজার সাঈদ মুবারক বলেন, ‘প্রিমিয়াম ইকোনমিসহ আমাদের রেট্রোফিট বোয়িং ৭৭৭-এর সফল যাত্রার পর কুয়ালালামপুরে নতুন প্রজন্মের এয়ারবাস ৩৫০ নিয়ে আসতে পেরে আমরা আনন্দিত। এয়ারবাস ৩৮০-এর পাশাপাশি এসব উড়োজাহাজের সাহায্যে ফ্লাইট পরিচালিত হলে মালয়েশিয়া থেকে ভ্রমণকারী যাত্রীরা এমিরেটসের তিনটি ফ্ল্যাগশিপ উড়োজাহাজেই ভ্রমণের সুযোগ পাবেন। প্রতিটি ফ্ল্যাগশিপ উড়োজাহাজই যাত্রীদের ভিন্ন স্বাদের ভ্রমণ অভিজ্ঞতা প্রদান করে আসছে।’ এমিরেটসের এ৩৫০-এ রয়েছে ৩২টি সম্পূর্ণ লাই-ফ্লাইট বিজনেস ২৮টি, প্রিমিয়াম ইকোনমি এবং ২৩৮টি ইকোনমি আসন। আধুনিক অভ্যন্তরীণ নকশার পাশাপাশি এতে যুক্ত রয়েছে উন্নত প্রযুক্তি ও আরামদায়ক সুবিধা। বর্তমানে এমিরেটস কুয়ালালামপুরে প্রতি সপ্তাহে ২১টি ফ্লাইট পরিচালনা করছে। বিজ্ঞপ্তি