বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রাহায়ণ ১৪৩৩

প্রকাশ: ১৮:৪৯, ২৪ আগস্ট ২০২৬

বাংলাদেশ কমার্স ব্যাংক লিমিটেড শরীআহ্ সুপারভাইজরী কমিটির ৭ম সভা অনুষ্ঠিত

বাংলাদেশ কমার্স ব্যাংক লিমিটেড শরীআহ্ সুপারভাইজরী কমিটির ৭ম সভা অনুষ্ঠিত

ছবি সংগৃহীত

বাংলাদেশ কমার্স ব্যাংক লিমিটেড-এর পূর্ণগঠিত শরীআহ্ সুপারভাইজরী কমিটির ৭ম সভা ব্যাংকের প্রধান কার্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন শরীয়াহ্ সুপাভাইজরী কমিটির সম্মানিত চেয়ারম্যান প্রফেসর ডঃ মোহাম্মদ আব্দুস সামাদ সিএসএএ । সভায় শরীআহ্ সুপারভাইজরী কমিটির অন্যান্য সদস্যগনের মধ্যে উপস্থিত ছিলেন প্রফেসর ড. আবু ছালিহ মুহাম্মদ তরিকুল ইসলাম এবং এইচ. এম. মুস্তাফিজুর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক জনাব মো: ওবায়দুল হক, উপ-ব্যবস্থাপনা পরিচালকদ্বয় জনাব মোহাম্মদ জিয়াউল করিম, জনাব মো: জহিরুল আলম এবং শরীআহ্ সেক্রেটারি জনাব ফরিদ আহমদ ।