বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রাহায়ণ ১৪৩৩

প্রকাশ: ১৯:০৩, ২০ আগস্ট ২০২৬

পূবালী ব্যাংক পিএলসির অঞ্চল ও করপোরেট শাখাপ্রধানদের সম্মেলন

পূবালী ব্যাংক পিএলসির অঞ্চল ও করপোরেট শাখাপ্রধানদের সম্মেলন

ছবি সংগৃহীত

পূবালী ব্যাংক পিএলসির অঞ্চল ও করপোরেট শাখাপ্রধানদের ‘তৃতীয় ব্যবসায়িক সম্মেলন ২০২৬’ ব্যাংকের প্রধান কার্যালয়ের অডিটোরিয়ামে ২০ আগস্ট অনুষ্ঠিত হয়। সব অঞ্চলপ্রধান, করপোরেট শাখাপ্রধান এবং সব বিভাগীয় প্রধান ও নির্বাহীদের অংশগ্রহণে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন পূবালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলী। বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালকবৃন্দ—মোহাম্মদ ইছা, মোহাম্মদ শাহাদাত হোসেন, আহমদ এনায়েত মনজুর, মো. শাহনেওয়াজ খান ও মোহাম্মদ আনিসুজ্জামান। সম্মেলনে সভাপতিত্ব করেন জেনারেল ব্যাংকিং ও অপারেশন বিভাগের মহাব্যবস্থাপক মো. ফয়জুল হক শরীফ। প্রধান অতিথির বক্তব্যে ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলী বৈশ্বিক অর্থনীতির বর্তমান পরিস্থিতিতে অর্থনৈতিক কার্যক্রমে গতি ফেরাতে ব্যাংক খাতের প্রয়োজনের ওপর গুরুত্বারোপ করেন। তিনি সবার উদ্যোগে সততা, নিষ্ঠা ও দক্ষতার সঙ্গে কাজ করার মাধ্যমে পরিস্থিতি মোকাবিলা করার আশাবাদ ব্যক্ত করেন। কনফারেন্সে ব্যবসায়িক অর্জন ও বিশ্লেষণ এবং করণীয় বিষয়ে আলোকপাত করেন ব্যবস্থাপনা পরিচালক। সম্মেলনে ২০২৬ সালে ব্যাংকের নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জনের বিভিন্ন কৌশল ও দিক নিয়ে আলোচনা করা হয়। বিজ্ঞপ্তি