নোয়াখালীতে পপুলার লাইফ ইনস্যুরেন্সের বীমাদাবির চেক হস্তান্তর
ছবি সংগৃহীত
পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসির নোয়াখালী অঞ্চলের বীমা গ্রাহকের বীমাদাবির চেক হস্তান্তর ও ব্যবসা পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ১৯ আগস্ট নোয়াখালীর মাইজদীতে পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসির নিজস্ব ভবনের হল রুমে এ বীমা দাবির চেক হস্তান্তর ও ব্যবসা পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।
পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসির ইসলামি বীমা তাকাফুল প্রকল্পের মহাব্যবস্থাপক ও প্রকল্প ইনচার্জ আহসানুল ইসলামের সভাপতিত্বে ব্যবসা পর্যালোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও, বাংলাদেশ ইনস্যুরেন্স ফোরামের প্রেসিডেন্ট ও বাংলাদেশ ইনস্যুরেন্স অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী সদস্য বিএম ইউসুফ আলী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক বিএম শওকত আলী, শরিয়াহ কাউন্সিলের সদস্য শাহ মুহাম্মদ মিজানুল হক মামুন, ঊর্ধ্বতন উপ-ব্যবস্থাপনা পরিচালক (ব্রাঞ্চ কন্ট্রোল) সৈয়দ মোতাহার হোসেন, ইসলামী ডিপিএস প্রকল্পের উপ-ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ খলিলুর রহমান শিকদার দুলাল, ইসলামী বীমা তাকাফুল প্রকল্পের নির্বাহী পরিচালক ও প্রকল্প পরিচালক সাজ্জাদ মাহমুদ কিশোর, আল বারাকাহ্ ইসলামী একক বীমা প্রকল্পের নির্বাহী পরিচালক ও প্রকল্প পরিচালক মাহবুবুর রহমান ও পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসির নির্বাহী পরিচালক বিল্লাল হোসেন প্রমুখ।
ব্যবসা পর্যালোচনা সভা শেষে মেয়াদ উত্তীর্ণ বীমা গ্রাহকের হাতে বীমাদাবির চেক হস্তান্তর করেন অনুষ্ঠানের প্রধান অতিথি পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক ও সিইও, বাংলাদেশ ইনস্যুরেন্স ফোরামের প্রেসিডেন্ট ও বাংলাদেশ ইনস্যুরেন্স অ্যাসোসিয়েশনের কার্য নির্বাহী সদস্য বিএম ইউসুফ আলী। বিজ্ঞপ্তি