শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩

প্রকাশ: ১৯:১০, ১৬ আগস্ট ২০২৬

ঢাকা ব্যাংক প্রেজেন্টস মার্ক্সেলেন্স ২০২৬-এর গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত

ঢাকা ব্যাংক প্রেজেন্টস মার্ক্সেলেন্স ২০২৬-এর গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত

ছবি সংগৃহীত

নর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) সঙ্গে যৌথভাবে ঢাকা ব্যাংক পিএলসি আয়োজন করেছে ‘ঢাকা ব্যাংক প্রেজেন্টস মার্ক্সেলেন্স ২০২৬’ ইন্টার-ইউনিভার্সিটি ডিজিটাল মার্কেটিং কেস কম্পিটিশনের গ্র্যান্ড ফিনালে। একই অনুষ্ঠানে নর্থ সাউথ ইউনিভার্সিটির শিক্ষার্থীদের জন্য চালু করা হয়েছে ঢাকা ব্যাংক-নর্থ সাউথ ইউনিভার্সিটি কো-ব্র্যান্ডেড মাস্টারকার্ড স্পার্ক প্রিপেইড কার্ড। তরুণ প্রজন্মের মেধা, উদ্ভাবনী চিন্তা ও পেশাগত দক্ষতা বিকাশের পাশাপাশি তাদের আর্থিকভাবে সচেতন ও আত্মবিশ্বাসী করে তুলতে ঢাকা ব্যাংক, নর্থ সাউথ ইউনিভার্সিটি ও মাস্টারকার্ডের যৌথ উদ্যোগে এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা  ওসমান এরশাদ ফয়েজ, উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) মো. মোস্তাক আহমেদ এবং হেড অব রিটেইল বিজনেস এইচ. এম. মোস্তাফিজুর রহমান। নর্থ সাউথ ইউনিভার্সিটি ট্রাস্টের বোর্ড অব ট্রাস্টিজের সদস্য বেনজির আহমেদ এবং নর্থ সাউথ ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. আবদুল হান্নান চৌধুরীও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। মাস্টারকার্ডের প্রতিনিধিত্ব করেন লিড—মার্চেন্ট অ্যান্ড কমার্স জুবায়ের হোসাইন। এ ছাড়া দুই প্রতিষ্ঠানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা ও প্রতিনিধিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ঢাকা ব্যাংক-নর্থ সাউথ ইউনিভার্সিটি কো-ব্র্যান্ডেড মাস্টারকার্ড স্পার্ক প্রিপেইড কার্ডের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। নর্থ সাউথ ইউনিভার্সিটির স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের যোগ্য শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে তৈরি এ কার্ডের মাধ্যমে শিক্ষার্থীরা শিক্ষা, ডিজিটাল সেবা ও দৈনন্দিন জীবনযাপনের বিভিন্ন ব্যয় নিরাপদ ও সহজভাবে পরিচালনা করতে পারবেন। একই সঙ্গে তরুণদের দায়িত্বশীল আর্থিক অভ্যাস গড়ে তুলতেও কার্ডটি ভূমিকা রাখবে। কার্ডটির মাধ্যমে দেশে ও বিদেশে ভ্রমণ, রেস্টুরেন্ট, শিক্ষা, ফ্যাশন ও প্রযুক্তিসহ বিভিন্ন খাতে নানা সুবিধা পাওয়া যাবে। এ ছাড়া অনলাইন স্ট্রিমিং, বিনোদন, ফুড ডেলিভারি ও রাইড শেয়ারিংয়ের মতো তরুণদের জনপ্রিয় সেবায় থাকছে ডিসকাউন্ট ও ক্যাশব্যাক সুবিধা। বিজ্ঞপ্তি