সিটিজেনস ব্যাংক পিএলসির সঙ্গে নেক পে লিমিটেডের চুক্তি স্বাক্ষর
ছবি সংগৃহীত
ইউরোপ থেকে প্রেরিত বৈদেশিক রেমিট্যান্স পরিশোধের লক্ষ্যে নেক পে লিমিটেডের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে সিটিজেনস ব্যাংক পিএলসি। এ চুক্তির মাধ্যমে ব্যাংকটির আন্তর্জাতিক রেমিট্যান্স নেটওয়ার্ক আরও সমপ্রসারিত হবে এবং প্রবাসী বাংলাদেশি ও তাদের পরিবারের জন্য রেমিট্যান্স সেবা আরও সহজ, নিরাপদ ও কার্যকর হবে।
সিটিজেনস ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক আলমগীর হোসেন এবং নেক গ্রুপ ও নেক পে লিমিটেড এর চেয়ারম্যান ইকরাম ফারাজী, সিআইপি নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সিটিজেনস ব্যাংক পিএলসির প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে চুক্তিপত্র হস্তান্তর করেন।