আকিজ বশির কেব্লস সেলস এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২৬
ছবি সংগৃহীত
সম্প্রতি আকিজ বশির কেব্লস রাজধানীর শেরাটন ঢাকায় জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে ‘সেলস এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২৬’ প্রদান করেছে। এ অনুষ্ঠানে সারা দেশ থেকে নির্বাচিত শীর্ষস্থানীয় পরিবেশকদের অসাধারণ বিক্রয় সাফল্য এবং প্রতিষ্ঠানের সঙ্গে তাদের ব্যবসায়িক অংশীদারত্বের স্বীকৃতি হিসেবে সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আকিজ বশির গ্রুপ এর ব্যবস্থাপনা পরিচালক শেখ বশির উদ্দিন, পরিচালক (অপারেশনস) মোহাম্মদ ওমর ফারুক, ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা শীর্ষস্থানীয় পরিবেশকরা। পুরস্কার প্রদান অনুষ্ঠানে কোম্পানির ব্যবসা সমপ্রসারণে পরিবেশকবৃন্দের গুরুত্বপূর্ণ অবদানকে স্বীকৃতি দেওয়া হয়। একই সঙ্গে সারাদেশে আকিজ বশির কেব্লসের কার্যক্রম ও উপস্থিতি বাড়াতে তাদের ভূমিকার প্রশংসা করা হয়।