বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রাহায়ণ ১৪৩৩

প্রকাশ: ১৯:০০, ১৫ আগস্ট ২০২৬

প্রাইম ব্যাংক ও সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা

প্রাইম ব্যাংক ও সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা

ছবি সংগৃহীত

ব্যাংকিং সেবা আরও সহজ, আধুনিক ও প্রযুক্তিনির্ভর করতে সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটির (সিডব্লিউইউ) সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) সই করেছে প্রাইম ব্যাংক পিএলসি। ব্যাংকের শিক্ষা খাতভিত্তিক উদ্যোগ ‘প্রাইমএকাডেমিয়া’র আওতায় এ চুক্তি করা হয়েছে। এই অংশীদারত্বের আওতায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী, অভিভাবক ও প্রতিষ্ঠানের জন্য বিভিন্ন ধরনের ব্যাংকিং সেবা দেওয়া হবে। এর মধ্যে রয়েছে স্বয়ংক্রিয়ভাবে টিউশন ফি সংগ্রহ, প্রাতিষ্ঠানিক ব্যবসায়িক হিসাব, বেতন ব্যবস্থাপনা, বিশেষ সঞ্চয়ী হিসাব, প্রয়োজনভিত্তিক ঋণসুবিধা, অগ্রাধিকারভিত্তিক ক্রেডিট কার্ড সেবাসহ বিভিন্ন নন-ব‍্যাংকিং ও দক্ষতা উন্নয়নমূলক কার্যক্রমের সুযোগ।