আইসিএমএবিতে পরিবেশ, সামাজিক ও সুশাসন চর্চা কেন্দ্রের উদ্বোধন
ছবি সংগৃহীত
বাংলাদেশে পরিবেশ, সামাজিক ও সুশাসন চর্চা, টেকসই নেতৃত্ব ও দায়িত্বশীল ব্যবসায়িক কার্যক্রম এগিয়ে নিতে আইসিএমএবি’র ইএসজি সেন্টার উদ্বোধন করা হয়েছে। ১১ আগস্ট আইসিএমএবি’র প্রেসিডেন্ট মো. কাউসার আলম এফসিএমএ সেন্টারটি উদ্বোধন করেন। এ সময় এসডিজি ও ইএসজি কমিটির চেয়ারম্যান প্রফেসর ড. মো. সেলিম উদ্দিন এফসিএমএ, সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ সালিম এফসিএমএ, কমিটির সদস্য ও আইসিএমএবি কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বাংলাদেশের কোনো পেশাজীবী প্রতিষ্ঠানের মধ্যে এটি একটি প্রথম ধরনের বিশেষায়িত ইএসজি উদ্যোগ। সেন্টারটি ইএসজি বিষয়ে প্রশিক্ষণ, গবেষণা, কারিগরি নির্দেশনা, জ্ঞান উন্নয়ন, পেশাগত সংলাপ ও অংশীজনদের সঙ্গে সহযোগিতার প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে।