রোববার, ০৪ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩

প্রকাশ: ১৯:০৮, ১৩ আগস্ট ২০২৬

প্যান্ডামার্টে নেসক্যাফে অর্ডার করে ২০ হাজার টাকার গ্যাজেট জেতার সুযোগ

প্যান্ডামার্টে নেসক্যাফে অর্ডার করে ২০ হাজার টাকার গ্যাজেট জেতার সুযোগ

ছবি সংগৃহীত

প্যান্ডামার্ট গ্রাহকদের জন্য ‘নেসক্যাফে বাই মোর অ্যান্ড উইন কনটেস্ট ২০২৬’-এর আয়োজন করেছে ফুডপ্যান্ডা বাংলাদেশ। নেসলে বাংলাদেশ পিএলসির সঙ্গে যৌথভাবে আয়োজন করা এ ক্যাম্পেইনের আওতায় পুরো আগস্ট মাসজুড়ে নেসক্যাফে পণ্য কিনে আকর্ষণীয় পুরস্কার জেতার সুযোগ পাবেন গ্রাহকেরা। প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য গ্রাহকদেরকে ফুডপ্যান্ডা অ্যাপ ব্যবহার করে প্যান্ডামার্ট থেকে অন্তত ১ হাজার টাকার নেসক্যাফে ও নেসলে কফি মেট পণ্য অর্ডার করতে হবে। তবে প্রতিটি অর্ডারে অন্তত একটি ৩০ গ্রামের ‘নেসক্যাফে ৩-ইন-১ আইসড ফ্র‍্যাপে কোল্ড কফি’র প্যাক থাকতে হবে।। ক্যাম্পেইন চলাকালে গ্রাহকেরা একাধিকবার এই প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন।