শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩

প্রকাশ: ১৯:০৭, ১৩ আগস্ট ২০২৬

আইএফআইসি ব্যাংকের ঢাকা অঞ্চলের অর্ধ-বার্ষিক ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত

আইএফআইসি ব্যাংকের ঢাকা অঞ্চলের অর্ধ-বার্ষিক ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত

ছবি সংগৃহীত

আইএফআইসি ব্যাংক পিএলসি-এর ঢাকা অঞ্চল (উত্তর ও দক্ষিণ)-এর অর্ধ-বার্ষিক ব্যবসায়িক সম্মেলন- ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। বুধবার রাজধানীর পুরানা পল্টনে আইএফআইসি টাওয়ারের মাল্টিপারপাস হলে দিনব্যাপী এ সম্মেলন অনুষ্ঠিত হয়। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মনসুর মোস্তফা সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ব্যাংকের ডিএমডি ও চিফ ইনফরমেশন অফিসার মোঃ মনিতুর রহমান; ডিএমডি ও চিফ অব লোন পারফরমেন্স ম্যানেজমেন্ট শেখ আকতার উদ্দীন আহমেদ; চিফ অব ব্রাঞ্চ বিজনেস ও হেড অব অপারেশনস হেলাল আহমেদে; চিফ ফিন্যান্সিয়াল অফিসার জনাব দিলিপ কুমার ম্ললসহ সিনিয়র ম্যানেজমেন্ট টিমের সদস্যবৃন্দ। সম্মেলনে ঢাকা উত্তর ও দক্ষিণ অঞ্চলের ৩৭টি শাখার ব্যবস্থাপকগণ সহ প্রধান কার্যালয়ের সংশ্লিষ্ট বিভাগীয় প্রধানগণ অংশগ্রহণ করেন।