এডিসন পাওয়ার ও একেএস হিথিয়ামের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
ছবি সংগৃহীত
এডিসন পাওয়ার বাংলাদেশ লিমিটেড এবং একেএস হিথিয়াম (একেএস খান এনার্জি লিমিটেড)-এর মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। এই সহযোগিতার আওতায় বাণিজ্যিক ও শিল্প খাতের বিভিন্ন প্রয়োজনে স্মার্ট, স্কেলযোগ্য এবং নির্ভরযোগ্য ব্যাটারি এনার্জি স্টোরেজ সিস্টেম চালু ও ব্যবহারের সুযোগ তৈরি হবে।
স্বাক্ষর অনুষ্ঠানে এডিসন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক জাকারিয়া শহীদ, একেএস হোল্ডিংয়ের ব্যবস্থাপনা পরিচালক মিসেস সামানজার এস. খান, একেএস হিথিয়ামের চেয়ারম্যান অ্যান্ড্রু স্মিথ এবং একেএস হিথিয়ামের চিফ বিজনেস ম্যানেজার মোবাইদুর রহমানসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এই সমঝোতা স্মারক এনার্জি স্টোরেজ খাতে দুই প্রতিষ্ঠানের পারস্পরিক সহযোগিতার একটি গুরুত্বপূর্ণ ভিত্তি হিসেবে কাজ করবে এবং বাণিজ্যিক ও শিল্প খাতে আরও কার্যকর, নির্ভরযোগ্য ও আধুনিক এনার্জি ব্যবস্থাপনার সম্ভাবনা তৈরি করবে। বিজ্ঞপ্তি