শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩

প্রকাশ: ১৯:১৮, ১০ আগস্ট ২০২৬

সিটিজেনস ব্যাংক ও নগদের মধ্যে কৌশলগত অংশীদারিত্বের চুক্তি স্বাক্ষর

সিটিজেনস ব্যাংক ও নগদের মধ্যে কৌশলগত অংশীদারিত্বের চুক্তি স্বাক্ষর

ছবি সংগৃহীত

গ্রাহকদের আর্থিক লেনদেনের সেবা আরও সহজ, দ্রুত ও স্বাচ্ছন্দ্যময় করতে সিটিজেনস ব্যাংক পিএলসির সঙ্গে কৌশলগত অংশীদারিত্বের চুক্তি করেছে ডাক বিভাগের মোবাইল আর্থিক সেবা নগদ। সম্প্রতি সিটিজেনস ব্যাংক পিএলসির প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে চুক্তিটি স্বাক্ষরিত হয়। সিটিজেনস ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক আলমগীর হোসেন এবং নগদের জ্যেষ্ঠ সহযোগী প্রশাসক সৈয়দ হীমঈয়ানউদ্দিন আহমেদের উপস্থিতিতে সিটিজেনস ব্যাংক পিএলসির পক্ষে উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. আবদুল লতিফ এবং নগদের পক্ষে চিফ ফাইন্যান্সিয়াল অফিসার আফজাল আহমেদ (এফসিএ) চুক্তিতে স্বাক্ষর করেন। এই চুক্তির আওতায় প্রতিষ্ঠান দুটির মধ্যে ব্যবসায়িক অংশীদারিত্ব আরও বিস্তৃত হবে। সিটিজেনস ব্যাংক থেকে নগদ ওয়ালেটে অ্যাড মানি সেবার পাশাপাশি সিটিজেনস ব্যাংকের মাধ্যমে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স দেশের প্রত্যন্ত অঞ্চলে তাদের পরিবারের কাছে আরও সহজে পৌঁছে দেবে নগদ। একই সঙ্গে গ্রাহক ইন্টিগ্রেশন ও অনবোর্ডিং প্রক্রিয়া সহজ করার মাধ্যমে আরও বেশি মানুষকে ডিজিটাল আর্থিক সেবার আওতায় আনা সম্ভব হবে। এর ফলে দেশের ক্যাশলেস লেনদেনের প্রসারেও এই অংশীদারিত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, সিটিজেনস ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. মোস্তাফিজুর রহমান, চিফ ফাইন্যান্সিয়াল অফিসার মোহাম্মদ সাইফুল ইসলাম, প্রিন্সিপাল শাখার প্রধান আব্দুর রউফ ভূঁইয়া, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মুজিবুর রহমান, হেড অফ এসএম আর বিজয় চন্দ্র দাস; নগদের জ্যেষ্ঠ সহযোগী প্রশাসক প্রবাল আহমেদ (এসিএ), সহযোগী প্রশাসক মো. আজহারুল হক, ট্রেজারি অ্যান্ড মার্চেন্ট অপারেশনস বিভাগের প্রধান আবিদ খান, ডিস্ট্রিবিউটর ম্যানেজমেন্ট অ্যান্ড এসওসি বিভাগের প্রধান দেবব্রত কুমার চন্দ (পলাশ), হেড অব বিজনেস সেলস মো. সাইদুর রহমান দীপু এবং রেমিট্যান্স বিভাগের প্রধান মো. আহসানুল হক বাশারসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। বিজ্ঞপ্তি