বাংলাদেশের পর্যটন খাতে নতুন জাতীয় প্ল্যাটফর্ম ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ডেভেলপমেন্ট সেন্টারের আত্মপ্রকাশ
ছবি সংগৃহীত
বাংলাদেশের পর্যটন, আতিথেয়তা ও এভিয়েশন খাতের টেকসই বিকাশে সরকারি ও বেসরকারি খাতগুলোর মধ্যে কার্যকর সহযোগিতা জোরদারের লক্ষ্যে গঠিত জাতীয় প্ল্যাটফর্ম ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ডেভেলপমেন্ট সেন্টার আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে। এ উপলক্ষে ঢাকার হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত এক অনুষ্ঠানে সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা, নীতিনির্ধারক, শিল্প খাতের নেতা, পর্যটন ও আতিথেয়তা খাতের পেশাজীবী, এভিয়েশন সংশ্লিষ্ট ব্যক্তি এবং বেসরকারি খাতের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বাংলাদেশের পর্যটন, আতিথেয়তা ও এভিয়েশন খাতের সম্ভাবনা, চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ করণীয় নিয়ে আলোচনা হয়। বিজ্ঞপ্তি