শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩

প্রকাশ: ১৯:১৮, ৯ আগস্ট ২০২৬

বন্যা­-পরবর্তী স্বাস্থ্যঝুঁকি মোকাবেলায় সীতাকুণ্ডে মানুষের পাশে দাঁড়িয়েছে ‘সুখী’

বন্যা­-পরবর্তী স্বাস্থ্যঝুঁকি মোকাবেলায় সীতাকুণ্ডে মানুষের পাশে দাঁড়িয়েছে ‘সুখী’

ছবি সংগৃহীত

বন্যার পানি নেমে গেলেও মানুষের স্বাস্থ্যঝুঁকি ও চিকিৎসার প্রয়োজন শেষ হয়ে যায় না আর সেই কঠিন সময়ে সীতাকুণ্ডের বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়িয়েছে গ্রামীণ হেলথটেকের ডিজিটাল স্বাস্থ্যসেবা প্ল্যাটফর্ম ‘সুখী’। শনিবার সীতাকুণ্ডের বহরপুরে মহসিন ফাতেমা সিদ্দিকী সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে এবং সুখীর সহযোগিতায় আয়োজিত বন্যা-পরবর্তী দিনব্যাপী বিনামূল্যের মেডিকেল ক্যাম্পে ক্ষতিগ্রস্ত ও স্থানীয় মানুষ চিকিৎসকের পরামর্শের পাশাপাশি প্রয়োজনীয় ওষুধ বিনামূল্যে গ্রহণ করেন। কর্মসূচিতে সার্বিক সহযোগিতায় ছিল লিও ক্লাব অব চিটাগং সীতাকুণ্ড। বিজ্ঞপ্তি