শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩

প্রকাশ: ১৯:১৭, ৯ আগস্ট ২০২৬

এনআরবিসি ব্যাংকের অর্ধবার্ষিক ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত

এনআরবিসি ব্যাংকের অর্ধবার্ষিক ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত

ছবি সংগৃহীত

এনআরবিসি ব্যাংকের অর্ধবার্ষিক ব্যবসায়িক সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শনিবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের চেয়ারম্যান মো. আলী হোসেন প্রধানিয়া। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ড. মো. তৌহিদুল আলম খান, এফসিএমএর সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান মো. নুরুল হক, অডিট কমিটির চেয়ারম্যান মুহাম্মদ এমদাদ উল্লাহ, এফসিএমএ, এফসিএ, সিপিএ, স্বতন্ত্র পরিচালক মো. আবুল বশর, মো. আনোয়ার হোসেন ও ব্যারিস্টার মো. শফিকুর রহমান, উপব্যবস্থাপনা পরিচালক ও চিফ অপারেটিং অফিসার মোহাম্মদ আব্দুল কাইয়ুম খান, উপব্যবস্থাপনা পরিচালক ও চিফ বিজনেস অফিসার মো. শাহীন হাওলাদার উপস্থিত ছিলেন। সম্মেলনে সব বিভাগীয় প্রধান, আঞ্চলিক প্রধান ও ১০৯টি শাখার ব্যবস্থাপকরা অংশ নেন। বিজ্ঞপ্তি