তৃতীয় কারখানা নির্মাণে অ্যাসোসিয়েটেড বিল্ডার্স করপোরেশনের সঙ্গে বার্জারের চুক্তি
ছবি সংগৃহীত
বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড চট্টগ্রামের মিরসরাইয়ের জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলে তাদের তৃতীয় কারখানার অবকাঠামো নির্মাণের জন্য অ্যাসোসিয়েটেড বিল্ডার্স করপোরেশনের (এবিসি) সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে। চুক্তিটির আওতায় কাঁচামাল সংরক্ষণের বাল্ক ওয়্যারহাউস, ইউটিলিটি বিল্ডিং এবং শ্রমিকদের জন্য প্রয়োজনীয় সুবিধাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ অবকাঠামো নির্মাণ করা হবে। ৯ আগস্ট উত্তরায় বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের সদর দপ্তরে চুক্তিটি স্বাক্ষরিত হয়। মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে নির্মিতব্য এই কারখানাটি বার্জারের উৎপাদন সক্ষমতা আরও বাড়াতে সহায়তা করবে এবং দেশের ক্রমবর্ধমান চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে প্রকল্পটি স্থানীয় পর্যায়ে কর্মসংস্থান সৃষ্টি, দক্ষ জনশক্তি উন্নয়ন এবং শিল্পভিত্তিক অর্থনৈতিক কর্মকাণ্ড সমপ্রসারণে অবদান রাখবে। বিজ্ঞপ্তি