দেশের বাজারে স্যামসাং নিয়ে এল ‘গ্যালাক্সি এ২৭ ৫জি’ স্মার্টফোন
ছবি সংগৃহীত
বাংলাদেশের স্মার্টফোন গ্রাহকদের দৈনন্দিন অভিজ্ঞতা আরও উন্নত করতে স্যামসাং আনুষ্ঠানিকভাবে বাজারে নিয়ে এসেছে ‘গ্যালাক্সি এ২৭ ৫জি।‘ সমপ্রতি উন্মোচন করা স্লিম ও স্টাইলিশ এ ডিভাইসটিতে রয়েছে শক্তিশালী স্টোরেজ ও বিল্ট-ইন এআই টুলস। পাশাপাশি, ব্যবহারকারীরা উপভোগ করবেন নির্ভরযোগ্য পারফরমেন্স। নতুন এই স্মার্টফোনটি তিনটি নান্দনিক রঙে পাওয়া যাচ্ছে, যার দাম শুরু হচ্ছে ৪৮,০৯৯ টাকা থেকে।
স্যামসাং গ্যালাক্সি এ২৭ ৫জি’র স্লিম ও হালকা বডি নিশ্চিত করবে স্বাচ্ছন্দ্যময় ব্যবহারের চমৎকার অভিজ্ঞতা। এর প্রাণবন্ত স্ক্রিনটি রিডিং, স্ট্রিমিং কিংবা দৈনন্দিন ব্রাউজিংয়ে দেবে স্বস্তিদায়ক ভিজ্যুয়াল ফিলিং। দ্রুতগতির স্ন্যাপড্রাগন প্রসেসর ও পর্যাপ্ত মেমোরির সমন্বয়ে গ্যালাক্সি এ২৭ ৫জি ডিভাইসটিতে মিলবে ল্যাগ-মুক্ত ভিডিও কল, স্মুথ সোশ্যাল মিডিয়া ব্রাউজিং ও দুর্দান্ত গেমিং পারফরমেন্স।
স্মার্টফোনটিতে রয়েছে ১২৮ গিগাবাইট ইন্টারনাল স্টোরেজ; আর যাদের বাড়তি জায়গা প্রয়োজন, তারা মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে স্টোরেজ বাড়িয়ে নিতে পারবেন ২ টেরাবাইট পর্যন্ত; ফলে, সব ছবি, ভিডিও ও দরকারি ফাইল অনায়াসে সংরক্ষণ করা যাবে কোন চিন্তা ছাড়াই।
এছাড়াও, দৈনন্দিন কাজকে আরও সহজ করতে গ্যালাক্সি এ২৭ ৫জি-তে প্রি-লোডেড রয়েছে ‘অসাম ইন্টেলিজেন্স’ -এর বিভিন্ন টুলস ও গুগল জেমেনাই। উদাহরণস্বরূপ, ‘মাল্টি-অবজেক্ট সার্কেল টু সার্চ’ সুবিধা দিয়ে ছবিতে যেকোন পোশাক কিংবা পণ্যের চারপাশে গোল দাগ কেটেই মুহূর্তের মধ্যে তা অনলাইনে খুঁজে নেওয়া সম্ভব।
শুধু দ্রুত অনুসন্ধানই নয়, ঝটপট ছবি এডিট ও তাৎক্ষণিক সহায়তার জন্য ডিভাইসটিতে যুক্ত করা হয়েছে স্মার্ট এআই টুলের এক পূর্ণাঙ্গ প্যাকেজ।
দীর্ঘদিন নিরবচ্ছিন্ন ও নিরাপদ ব্যবহার নিশ্চিত করতে গ্যালাক্সি এ২৭ ৫জি-তে স্যামসাং দিচ্ছে ৬ জেনারেশন পর্যন্ত অপারেটিং সিস্টেম (ওএস) আপডেট এবং ৬ বছরের সিকিউরিটি আপডেটের নিশ্চয়তা; সাথে স্যামসাংয়ের শক্তিশালী বিল্ট-ইন ‘নক্স সিকিউরিটি’ তো থাকছেই। ফলে, ফোনটি দীর্ঘমেয়াদে যেমন থাকবে দ্রুতগতির ও আপডেটেড, তেমনি সুরক্ষার দিক থেকেও থাকবে সম্পূর্ণ নিশ্চিন্ত, যা একে একটি সঠিক ও নির্ভরযোগ্য দীর্ঘমেয়াদি বিনিয়োগে পরিণত করেছে।
ব্ল্যাক (কালো), লাইট গ্রিন (হালকা সবুজ) ও লাইট পিঙ্ক (হালকা গোলাপি), এই তিনটি আকর্ষণীয় রঙে স্যামসাং গ্যালাক্সি এ২৭ ৫জি ডিভাইসটি এখন সারাদেশে স্যামসাংয়ের সকল অনুমোদিত আউটলেট ও পার্টনার রিটেইল শপগুলোতে পাওয়া যাচ্ছে। ডিভাইসটির দাম শুরু হচ্ছে ৪৮,০৯৯ টাকা থেকে।