গতকাল দিবাগত রাত ১২টায় কারিগরি ত্রুটির কারণে বিদ্যুৎকেন্দ্রের একটি ইউনিট বন্ধ হয়ে যায়। এতে কেন্দ্রটির উৎপাদন অর্ধেকে নেমে আসে। যদিও পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসির তথ্যে দেখা গেছে, আদানি পাওয়ার ৯ সেপ্টেম্বর দিবাগত রাত ১২টা পযন্ত ১ হাজার ৪৫০ মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ করেছে। এর পর থেকে কেন্দ্রটি থেকে উৎপাদন নেমে আসে ৭৫০ মেগাওয়াটে। ভারত থেকে বাংলাদেশে সরবরাহকৃত আদানির বিদ্যুৎ কেন্দ্রের একটি ইউনিটের উৎপাদন বন্ধ হয়ে গেছে। আমদানি চুক্তি অনুসারে, কেন্দ্রটি থেকে বাংলাদেশে ১ হাজার ৬০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহের কথা থাকলেও বর্তমানে তা অর্ধেকের কমে নেমে এসেছে।