রোববার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রাহায়ণ ১৪৩৩

শেয়ার বিজ ডেস্ক

প্রকাশ: ২১:৪৬, ২০ জুলাই ২০২৬

সরবরাহ ঘাটতিতে তিতাসের বিভিন্ন এলাকায় তীব্র গ্যাস সংকট, দুর্ভোগে শিল্প-আবাসিক গ্রাহক

সরবরাহ ঘাটতিতে তিতাসের বিভিন্ন এলাকায় তীব্র গ্যাস সংকট, দুর্ভোগে শিল্প-আবাসিক গ্রাহক

সরবরাহ ঘাটতির কারণে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির আওতাধীন বিভিন্ন এলাকায় তীব্র গ্যাস সংকট দেখা দিয়েছে। এতে শিল্প, বাণিজ্যিক, সিএনজি এবং আবাসিক গ্রাহকরা চরম ভোগান্তির মুখে পড়েছেন।

সোমবার (২০ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ কমে যাওয়ায় তিতাসের অধিভুক্ত বিভিন্ন এলাকায় গ্যাসের চাপ উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে। এর ফলে শিল্পকারখানা, বাণিজ্যিক প্রতিষ্ঠান, সিএনজি ফিলিং স্টেশন এবং আবাসিক গ্রাহকদের স্বাভাবিক গ্যাস সরবরাহ ব্যাহত হচ্ছে।

বিশেষ করে শিল্পকারখানাগুলোতে উৎপাদন কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। একই সঙ্গে আবাসিক এলাকায় রান্নার কাজে গ্যাসের স্বল্পচাপের কারণে সাধারণ মানুষকে দুর্ভোগ পোহাতে হচ্ছে। সিএনজি স্টেশনগুলোতেও পর্যাপ্ত গ্যাস না থাকায় যানবাহনে জ্বালানি সরবরাহে বিঘ্ন ঘটছে।

পরিস্থিতির জন্য গ্রাহকদের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। প্রতিষ্ঠানটি জানিয়েছে, সরবরাহ পরিস্থিতির উন্নতি হলে গ্যাসের চাপ স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে গ্যাস সংকটের কারণে সংশ্লিষ্ট এলাকার শিল্পপ্রতিষ্ঠান, ব্যবসায়ী এবং সাধারণ গ্রাহকদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। দ্রুত সরবরাহ পরিস্থিতির উন্নতি করে স্বাভাবিক গ্যাস সরবরাহ নিশ্চিত করার দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।