পূবালী ব্যাংক পিএলসি.-এর উদ্যোগে সচেতনতামূলক অনুষ্ঠান
ছবি সংগৃহীত
লেনদেন হচ্ছে ক্যাশলেস এগিয়ে যাচ্ছে বাংলাদেশ, এই স্লোগানকে সামনে নিয়ে দেশব্যাপী ডিজিটাল লেনদেন সমপ্রসারণ এবং বাস্তবায়নের লক্ষ্যে পূবালী ব্যাংক পিএলসির উদ্যোগে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের রোগী ও স্বজনদের আর্থিক লেনদেন আরও সহজ, নিরাপদ ও আধুনিক করতে চালু করা হয়েছে ক্যাশলেস ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোঃ আসাদুজ্জামান। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্ট-১-এর অতিরিক্ত পরিচালক সাদিয়া খান।