আইসিইসিএ ২০২৬-এর সিলভার স্পন্সর মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি
ছবি সংগৃহীত
মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি (এমটিবি)সমপ্রতি এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন কর্তৃক চট্টগ্রামের সোনাপাহাড় ফার্মহাউস রিসোর্টে আয়োজিত ‘২য় ইন্টারন্যাশনাল কনফারেন্স অন এনভায়রনমেন্ট অ্যান্ড ক্লাইমেট অ্যাকশন -এ সিলভার স্পন্সর হিসেবে অংশগ্রহণ করেছে। জলবায়ু পরিবর্তনজনিত চ্যালেঞ্জ মোকাবিলায় বৈশ্বিক বিশেষজ্ঞ, নীতি নির্ধারক এবং গবেষকদের নিয়ে এই সম্মেলনটি অনুষ্ঠিত হয়। এতে টেকসই পরিবেশ বিষয়ক মূল বক্তব্য, প্লেনারি সেশন এবং মৌখিক গবেষণা উপস্থাপনা অনুষ্ঠিত হয়। সম্মেলনের মূল বক্তব্য ছিল “টু ডেল্টাস, ওয়ান কমন্স: উইমেনস লিডারশিপ অ্যান্ড দ্য ফিউচার উই বিল্ড টুগেদার”। পরবর্তীতে প্রাকৃতিক অধিকার ও জ্বালানি শাসন সংক্রান্ত প্রথম প্লেনারি সেশন এবং তথ্য-ভিত্তিক জলবায়ু নীতি ও বৈশ্বিক কৌশল কেন্দ্রিক দ্বিতীয় প্লেনারি সেশন অনুষ্ঠিত হয়।