শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

প্রকাশ: ১৭:৫৯, ৩০ আগস্ট ২০২৬

মো. রুহুল আমিন সোনার বাংলা ইন্স্যুরেন্স লিমিটেডের চেয়ারপারসন ও শহিদুল ইসলাম নিরু ভাইস-চেয়ারপারসন পুনর্নির্বাচিত

মো. রুহুল আমিন সোনার বাংলা ইন্স্যুরেন্স লিমিটেডের চেয়ারপারসন ও শহিদুল ইসলাম নিরু ভাইস-চেয়ারপারসন পুনর্নির্বাচিত

ছবি সংগৃহীত

সম্প্রতি সোনার বাংলা ইন্স্যুরেন্স লিমিটেডের পরিচালনা পর্ষদের ১৫৪তম সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় সর্বসম্মতিক্রমে আলহাজ মো. রুহুল আমিনকে কোম্পানির চেয়ারপারসন এবং শহিদুল ইসলাম নিরুকে ভাইস-চেয়ারপারসন পুনর্নির্বাচিত করা হয়। নবনির্বাচিত চেয়ারপারসন আলহাজ মো. রুহুল আমিন কোম্পানির স্পন্সর পরিচালক এবং সাবেক ভাইস চেয়ারপারসন হিসাবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া, তিনি সোনার বাংলা ইন্স্যুরেন্স লিমিটেডের সহযোগী প্রতিষ্ঠান সোনার বাংলা ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেডের পরিচালক ও চেয়ারম্যান। আলহাজ মো. রুহুল আমিন দেশের খ্যাতিমান ব্যবসা প্রতিষ্ঠান কমফর্ট গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি ব্যবসায়িক মহলে অত্যন্ত সুপরিচিত এবং তার দীর্ঘদিনের ব্যবসার অভিজ্ঞতা রয়েছে। এছাড়া, তিনি বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে নিজেকে সম্পৃক্ত রেখেছেন। পুনর্নির্বাচিত ভাইস-চেয়ারপারসন শহিদুল ইসলাম নিরু বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রির পরিচালক। তিনি ইকো এগ্রো ফার্মের স্বত্বাধিকারী। শহিদুল ইসলাম নিরু FBCCI-এর জেনারেল বডি মেম্বার হিসাবে দায়িত্ব পালন করছেন। ব্যবসায়িক কমিউনিটিতে তিনি অত্যন্ত সুপরিচিত এবং তার দীর্ঘদিনের ব্যবসায়িক অভিজ্ঞতা রয়েছে। এছাড়া, শহিদুল ইসলাম নিরু বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে নিয়োজিত আছেন। বিজ্ঞপ্তি