ন্যাশনাল লাইফের ৭ কোটি ২৫ লক্ষ টাকার বীমা দাবী পরিশোধ
ছবি সংগৃহীত
দেশের শীর্ষস্থানীয় জীবন বীমা প্রতিষ্ঠান ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্সের বৃহত্তর ঢাকা, গৌরীপুর, ব্রাহ্মণবাড়িয়া ও সিলেট এরিয়ার উদ্যোগে বীমা দাবী পরিশোধ, পুরস্কার বিতরণ ও উন্নয়ন সভা করেছে। ১৯ আগস্ট নরসিংদীর ড্রীম হলিডে পার্কে এ সভা অনুষ্ঠিত হয়। এতে গ্রাহকদের মোট ৭ কোটি ২৫ লক্ষ টাকার বীমা দাবী পরিশোধ করা হয় ও সফল উন্নয়ন কর্মকর্তাদের পুরস্কৃত করা হয় । অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের চেয়ারম্যান তোফাজ্জল হোসেন।