রোববার, ২৫ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক 

প্রকাশ: ২৩:৪৩, ৬ সেপ্টেম্বর ২০২৬

বৈদেশিক মুদ্রা ব্যবহারের সীমা বাড়াল বাংলাদেশ ব্যাংক

বৈদেশিক মুদ্রা ব্যবহারের সীমা বাড়াল বাংলাদেশ ব্যাংক

ছবি সংগৃহীত

বাংলাদেশি নাগরিকদের বিদেশভ্রমণের ক্ষেত্রে বার্ষিক বৈদেশিক মুদ্রা ব্যবহারের সীমা ১২ হাজার ডলার থেকে বাড়িয়ে ১৮ হাজার ডলার করেছে বাংলাদেশ ব্যাংক। 
গতকাল রোববার বিদ্যমান ভ্রমণ-সুবিধা সংশোধন করে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। ফলে এখন থেকে অনুমোদিত ডিলার ব্যাংকগুলো প্রাপ্তবয়স্ক বাংলাদেশি নাগরিককে বছরে বিদেশ ভ্রমণের জন্য সর্বোচ্চ ১৮ হাজার ডলার বা সমপরিমাণ বৈদেশিক মুদ্রা ছাড় করতে পারবে। এর মধ্যে প্রতিবার সর্বোচ্চ পাঁচ হাজার ডলার নগদে ও বাকি অর্থ কার্ডে খরচ করা যাবে।
ভ্রমণসংক্রান্ত বৈদেশিক মুদ্রার চাহিদা পূরণ এবং আন্তর্জাতিক ভ্রমণের পরিবর্তিত প্রয়োজন বিবেচনায় এ সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। তবে ১২ বছরের কম বয়সিরা ৯ হাজার ডলার ব্যবহারের সুযোগ পাবেন।