বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩

প্রকাশ: ১৮:৩৯, ১৫ সেপ্টেম্বর ২০২৫ | আপডেট: ১৮:৩৯, ১৫ সেপ্টেম্বর ২০২৫

কৃষি ও পল্লিঋণ আড়াই লাখ পর্যন্ত সিআইবি চার্জ মওকুফ

কৃষি ও পল্লিঋণ আড়াই লাখ পর্যন্ত সিআইবি চার্জ মওকুফ

নিজস্ব প্রতিবেদক : এখন থেকে কৃষি ও পল্লিঋণে ২ লাখ ৫০ হাজার টাকা পর্যন্ত ঋণের ক্ষেত্রে কোনো ধরনের ক্রেডিট ইনফরমেশন ব্যুরো (সিআইবি) চার্জ নিতে পারবে না ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের কৃষিঋণ বিভাগ  গতকাল সোমবার এ-সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে। সার্কুলারে বলা হয়েছে, ব্যাংকগুলোর নিজস্ব ব্যবস্থাপনায় (যেখানে এনজিও বা এমএফআই যুক্ত নয়) কৃষি ও পল্লিঋণ প্রদানের সময় গ্রাহকের কাছ থেকে সিআইবি রিপোর্টের ফি নেয়া যাবে না। এর আগে ব্যাংকগুলোকে এই চার্জ মওকুফের সুযোগ দিলেও অনেক প্রতিষ্ঠান তা যথাযথভাবে অনুসরণ করেনি। ফলে অনেক গ্রাহক এ সুবিধা থেকে বঞ্চিত হন। সার্কুলারে আরও বলা হয়, কৃষি ও পল্লিঋণে শুধু নির্ধারিত সুদ ছাড়া আর কোনো ধরনের চার্জ, প্রসেসিং ফি বা মনিটরিং ফি নেয়া যাবে না। বাংলাদেশ ব্যাংক বলছে, কৃষকদের ঋণপ্রাপ্তি সহজ করতেই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে এবং এটি অবিলম্বে কার্যকর হবে।