সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রাহায়ণ ১৪৩৩

শেয়ার বিজ ডেস্ক

প্রকাশ: ১৯:১৮, ১৮ জুলাই ২০২৬

১৭ বছরে চিকিৎসা খাতে যোগ্যদের বঞ্চিত করা হয়েছে: রুহুল কবির রিজভী

১৭ বছরে চিকিৎসা খাতে যোগ্যদের বঞ্চিত করা হয়েছে: রুহুল কবির রিজভী

রুহুল কবির রিজভী

বিগত ১৭ বছরে দেশের অন্যান্য খাতের মতো চিকিৎসা ক্ষেত্রেও যোগ্য চিকিৎসকদের যথাযথ পদোন্নতি দেওয়া হয়নি। রাজনৈতিক পরিচয়কে প্রাধান্য দিয়ে দক্ষ চিকিৎসকদের তৃণমূল পর্যায়ে অবহেলায় রাখা হয়েছে, যার ফলে দেশের স্বাস্থ্য খাত মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী।

শনিবার (১৮ জুলাই) রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ কার্ডিয়াক সোসাইটি আয়োজিত এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রুহুল কবির রিজভী বলেন, দেশের স্বাস্থ্য ব্যবস্থার বিদ্যমান ঘাটতি দূর করে সবার জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকার কাজ করছে। তিনি আশা প্রকাশ করেন, তৃণমূলের মানুষ যদি ভিআইপি পর্যায়ের কাছাকাছি মানের চিকিৎসাসেবা দেশে পান, তাহলে চিকিৎসার জন্য প্রতিবেশী দেশসহ বিদেশে যাওয়ার প্রবণতা অনেকটাই কমে আসবে।

তিনি আরও বলেন, দক্ষতা ও পেশাগত সক্ষমতার দিক থেকে বাংলাদেশের চিকিৎসকরা বিদেশি চিকিৎসকদের চেয়ে কোনো অংশে পিছিয়ে নেই। চিকিৎসাসেবা আরও সহজলভ্য ও উন্নত করতে সরকার বিভিন্ন উদ্যোগ নিয়েছে, যার প্রতিফলন চলতি জাতীয় বাজেটেও রয়েছে।

প্রধানমন্ত্রীর উপদেষ্টা জানান, দরিদ্র জনগোষ্ঠীর চিকিৎসা সহায়তায় সরকারি বরাদ্দও বৃদ্ধি করা হয়েছে, যাতে আর্থিক অসচ্ছলতার কারণে কেউ প্রয়োজনীয় চিকিৎসাসেবা থেকে বঞ্চিত না হন।